আষাঢ় মাসের প্রথম দিন গীতগোবিন্দ দিবসে জয়দেব ভক্তিভবনে সাহিত্য আড্ডার ৩০ বছর দিনভর মহাসমারোহে অনুষ্ঠিত হলো।
বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- আষাঢ় মাসের প্রথম দিন গীতগোবিন্দ দিবসে জয়দেব ভক্তিভবনে সাহিত্য আড্ডার ৩০ বছর দিনভর মহাসমারোহে অনুষ্ঠিত হলো। জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির উদ্যোগে এই আয়োজন।সদ্য প্রয়াত দেউল পত্রিকার সম্পাদক সুভাষ কবিরাজের স্মৃতিতে উৎসর্গিত করা হয় এবারের সাহিত্য আড্ডা।কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক বিমল কুমার খাণ্ডারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।কবি জয়দেবের গীতগোবিন্দ থেকে উদ্বোধনী সঙ্গীত…

