বাঁকুড়ায় তৃণমূল বুথ কনভেনারকে গুলি করে খুন, উত্তেজনা এলাকায়
বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- তৃনমূলের বুথ কনভেনারকে গুলি করে খুনের ঘটনা ঘটলো বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ। সোমবার রাত ন’টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পিছন থেকে পরপর গুলি চালিয়ে খুন করা হয় তৃনমূলের ওই নেতাকে। ঘটনায় পারস্পরিক অভিযোগ…

