প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে মাস্টার পাড়ায় বসলো ঠান্ডা পানীয় জলের মেশিন।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এলাকাবাসীর পরামর্শ মেনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ৭ নম্বর ওয়ার্ডে একটি পানীয় জলের মেশিন বসিয়েছে বালুরঘাট পৌরসভা। শুক্রবার দুপুরে সেই মেশিনের উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী। ৭ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায় প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে এই মেশিনটি…

