মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থীর।
নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই কোমর বেঁধে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার দুপুরে বালুরঘাট বিধানসভার অন্তর্গত ডাঙ্গা পঞ্চায়েতের আমতলী গ্রামে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়।এদিন ঠিক দুপুর ১টা নাগাদ তিনি আমতলী গ্রামে পৌঁছান। প্রচার শুরু করার আগে তিনি স্থানীয় শীতলা ও কালী মন্দিরে ভক্তিভরে পুজো দেন এবং এলাকার শান্তি…

