হাসপাতালে আগুন, তীব্র আতঙ্ক, বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড, ছুটে পালালেন রোগীরা, শ্বাসকষ্ট শুরু হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—হাসপাতালে আগুন ঘিরে আতঙ্ক। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। তীব্র আতঙ্ক, বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড, ছুটে পালালেন রোগীরা, শ্বাসকষ্ট শুরু হয়। চিকিৎসক থেকে শুরু করে রোগীদের, হাসপাতালের পাশে আবর্জনার স্তূপ থেকে আগুন।আতঙ্ক চিকিৎসক নার্সদের মধ্যেও। ধোঁয়ার বীভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে। ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য।…

Read More

ফালাকাটা সুভাষ গার্লস হাইস্কুলের ছাত্রী অঙ্কিতা সিংহ ও রাশনি পারভিন দু’জন বিশেষ চাহিদা সম্পন্ন দুই পরীক্ষার্থী প্রবল ইচ্ছা শক্তির উপর ভরসা করে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে শুধুমাত্র মনের জোর ও প্রবল ইচ্ছা শক্তির উপর ভরসা করে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে দুই পরীক্ষার্থী। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ফালাকাটা সুভাষ গার্লস হাইস্কুলের ছাত্রী অঙ্কিতা সিংহ ও রাশনি পারভিন তারা দু’জন বিশেষ চাহিদা সম্পন্ন। তাদের মাধ‍্যমিকের সিট পড়েছে ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ হাইস্কুলে। ওই দুজন পরীক্ষার্থী রাইটারের সাহায্যেই এবারের…

Read More

বিমলা সুন্দরী মেমোরিয়াল বুক ব্যাংকের উদ্যোগে এলাকার দু:স্থ  মোট ২৫২ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ‘নওপাড়া তিওড় সমাজকল্যাণ সমিতি’র সভাকক্ষে বিমলা সুন্দরী মেমোরিয়াল বুক ব্যাংকের উদ্যোগে এলাকার দু:স্থ  মোট ২৫২ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয়। গত ১৭ বছর ধরে এই পুস্তক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই বিমলা সুন্দরী মেমোরিয়াল বুক ব্যাংকের মাধ্যমে। দক্ষিণ দিনাজপুরের বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন…

Read More

সাত দফা দাবিতে বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি দপ্তরে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুর জেলা কৃষক সমিতি।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-সাত দফা দাবিতে বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি দপ্তরে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুর জেলা কৃষক সমিতি। মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচিতে রাসায়নিক সারের কালোবাজারি রোধ, কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণ সহ একাধিক দাবিতে সরব হন আন্দোলনকারীরা। কৃষক সমিতির অভিযোগ, সঠিক মূল্যে সার ও কৃষি উপকরণ না পাওয়ায় বিপাকে পড়ছেন জেলার কৃষকেরা। তাঁদের দাবি, প্রশাসন…

Read More

বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস ক্লাবের নিজস্ব সভাঘরে ১৭ই ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় “প্রভাতী সাহিত্য দর্পণ” – এর আয়োজন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস ক্লাবের নিজস্ব সভাঘরে ১৭ই ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় “প্রভাতী সাহিত্য দর্পণ” – এর আয়োজনে কবি জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষ্যে “নক্ষত্রের হইতেছে ক্ষয়” – সাহিত্য সংখ্যা প্রকাশের পাশাপাশি সাহিত্য সভা অনুষ্ঠিত হলো। “প্রভাতী সাহিত্য দর্পণ” – এর মহিলা সদস্যরা অনুষ্ঠানের শুরুতে কবি জীবনানন্দ দাশের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেন।…

Read More

২০১৫ সালের এক খুনের মামলায় সোমবার সাজা ঘোষণা করলো বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালত।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ২০১৫ সালের এক খুনের মামলায় সোমবার সাজা ঘোষণা করলো বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালত। গত শনিবার খুন করার দায়ে দুই যুবক সুমন সরকার ও পার্বন মুখার্জীকে ইন্ডিয়ান পিনাল কোডের (৩০২)ধারায় দোষী সাব্যস্ত করেন বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের অতিরিক্ত ডিস্ট্রিক্ট সেশন জর্জ মালেসা গুরুম। আজ ওই দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং…

Read More

রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড় এই জেলায় বিজেপির অন্ত:কলহ প্রকাশ্যে আসতেই খোঁচা তৃণমূলের।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- মন্ডল সভাপতিদের নাম ঘোষণার পরেই জেলা নেতৃত্বদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়ের। ঘটনায় শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলার গেরুয়া শিবিরে। এদিকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড় এই জেলায় বিজেপির অন্ত:কলহ প্রকাশ্যে আসতেই খোঁচা তৃণমূলের। এরপরেই অবশ্য কিছুটা সজাগ হয়ে পা ফেলছেন ওই বিজেপি বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়।…

Read More

ট্রেনে কাটা পড়ে মৃত্যু যুবকের, পরিবারে শোকের ছায়া।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—মৃত যুবকের নাম আখতার হোসেন বয়স ৩৬ । গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ঘটনাটি ঘটলেও সোমবার কফিন বন্দী দেহ ফিরলো গ্রামের বাড়িতে।। ঘটনা মোথাবাড়ি থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ কলোনি এলাকার। গঙ্গা প্রসাদ কলোনীর যুবক ছয় মাস আগে পেটের দায়ে ভিন রাজ্যে হায়দ্রাবাদে পাড়ি দেয়। ছয় মাছ কাজ করে বাড়ি ফেরার পথে “বিজয়নাগরাম” নামক রেল স্টেশন…

Read More

মালদা এসেই প্রথমে মালদা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রামানুজ গঙ্গোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা–-মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে সোমবার মালদায় এলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিন মালদা এসেই প্রথমে মালদা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনে বেড়িয়ে তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন। সোমবার চতুর্থ দিনে ইতিহাস বিষয়ের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন। কথা বলেন পরীক্ষা ব্যবস্থার সঙ্গে…

Read More

হিন্দি সিনেমা শোলে ধাঁচে প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতার মোবাইল টাওয়ারের মাথায় উঠে প্রেমিকাকে পাওয়ার আহবান।

নিজস্ব সংবাদদাতা, মালদা—প্রেমিকাকে পেতে টাওয়ারে উঠে দাঁড়িয়ে রয়েছে প্রেমিক।এ এক সিনেমার ছবি,হিন্দি সিনেমা শোলে ধাঁচে প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতার মোবাইল টাওয়ারের মাথায় উঠে প্রেমিকাকে পাওয়ার আহবান।ঘটনা ইংরেজবাজার থানার বাগবাড়ি বিনপাড়া এলাকার। যুবকের নাম বাবুলাল মন্ডল। ওই এলাকাতেই বাড়ি। বিকেল পাঁচটার সময় মদের বোতল নিয়ে টাওয়ারে উঠে সেখানেই মদ পান করে এবং বিয়ের জন্য চিৎকার করে।…

Read More