ঋণ নিয়ে চাষ, রাতের অন্ধকারে বিষে নষ্ট পাঁচ বিঘা মাখনা চারা।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ঋণ নিয়ে মাখনা চাষ করেছিলেন কৃষক। রাতের অন্ধকারে বিষ দিয়ে পাঁচ বিঘা জমির মাখনা চারা নষ্ট করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের গাংনদীয়া গ্রামে। কি করে ঋণ পরিশোধ করবেন মাথায় হাত পড়েছে কৃষকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মাস খানেক আগে গাংনদীয়া গ্রামের এক কৃষক রেজা আহমেদ আট বিঘা জমিতে মাখনা চারা রোপণ করেন।…

