অভাবের চাপে ভেঙে পড়া পরিবার, চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে লড়াই যুবকের

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আমি বাঁচতে চাই। আমাকে বাঁচান। নন্দনপুর গ্রামে গেলে এই কাতর আত্মনার্দ ভেসে আসবে কানে।কেন এমন গলাফাটা কান্না ? শুনলে চমকে উঠতে হবে।গঙ্গারামপুর থানার থেকে প্রায় সাত কিলোমিটার দুরে নন্দনপুর গ্রাম। নন্দনপুর গ্রামের বাসিন্দা যুগল বিশ্বাস। স্ত্রী সুমিত্রা বিশ্বাস সহ দুই ছেলে অভিজিৎ ও ইন্দ্রজিৎ বিশ্বাসকে নিয়ে তাদের সংসার। যুগল পেশায় শ্রমিক…

Read More

তৃণমূলের ভাঁজে ফাটল? নব প্রজন্মের একাংশের ঝোঁক আবার কংগ্রেসের দিকে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ দিনাজপুর: জেলার গ্রামাঞ্চলে বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। একসময় প্রতিটি গ্রামেই কংগ্রেস ঘরানার প্রভাব ছিল। পরে সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন, আবার কেউ সক্রিয় রাজনীতি থেকেও সরে দাঁড়ান।পরবর্তীকালে কংগ্রেস প্রার্থী না দেওয়া বা জোট রাজনীতির কারণে কংগ্রেস সমর্থকদের বড় অংশ তৃণমূলের দিকেই ঝুঁকেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে ‘হাত’ চিহ্নের…

Read More

হিলিতে বিজেপির ফ্লেক্স ছেঁড়া, শুরু তৃণমূল-বিজেপি দোষারোপ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট বিধানসভার হিলি ব্লকের ১৮২১৮৩ ও ১৮৪ বুথে ভারতীয় জনতা পার্টির ফ্লেক্স ফেস্টুন প্ল্যাকার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার বিবরণ জানিয়ে স্থানীয় হিলি থানায় গতকাল অর্থাৎ মঙ্গলবার অভিযোগ দায়ের করে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব জানান, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা…

Read More

“কয়লা চোর” পোস্টারে তোলপাড় জামুড়িয়া, তৃণমূল কার্যালয়ে চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা , জামুড়িয়া , পশ্চিম বর্ধমান :- জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের বীজপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের দেওয়ালে পড়লো তৃণমূল প্রার্থী হরেরাম সিং ও আরো দুই ব্যক্তির ছবি সহ কয়লা চোর হরেরাম লেখা পোস্টার ।সোমবার সকালে দলীয় কার্যালয়ের বাইরে এমন পোস্টার সামনে আসতেই তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।প্রসঙ্গত উল্লেখ্য…

Read More

মিছিলের মধ্যেই মনোনয়ন, দক্ষিণ দিনাজপুরে বামেদের জোরদার বার্তা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার বামফ্রন্টের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা। বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও কুমারগঞ্জ—এই চার বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থীরা এদিন জেলা শাসকের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে নমিনেশন পেশ করেন।দুপুর প্রায় একটা নাগাদ বালুরঘাটের যুবশ্রী মোড় থেকে বিশাল মিছিলের মাধ্যমে প্রার্থীরা জেলা শাসকের দফতরের…

Read More

কুশমন্ডিতে বিজেপির ঝড়, একসঙ্গে ২৫ পরিবারের যোগদান।

দক্ষিণদিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে কুশমন্ডি বিধানসভা কেন্দ্রে বিজেপি শিবিরে জমে উঠেছে রাজনৈতিক উত্তেজনা। পরিবর্তনের হাওয়ায় ভেসে, তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দল থেকে ২৫টি পরিবার বিজেপিতে যোগদান করেছেন। জাহাঙ্গীরপুর অঞ্চলে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিজেপি মনোনীত প্রার্থী তাপস চন্দ্র রায়। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ…

Read More

বালুরঘাটে আবেগঘন পরিবেশে শশাঙ্ক ধর চৌধুরীর ১২তম স্মরণসভা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অনুষ্ঠিত হল বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবী শশাঙ্ক ধর চৌধুরী-এর ১২তম স্মরণসভা। মঙ্গলবার (৩১শে মার্চ) বিকেলে একলাখি বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে সমিতির নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওয়েস্ট বেঙ্গল গভমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন (নবপর্যায়) ৯১-এর প্রতিষ্ঠাতা শশাঙ্ক ধর চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আয়োজিত…

Read More

একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘মননে অমর একুশ’ ভাষা দিবস উপলক্ষে উৎস সাহিত্য পত্রিকার পঞ্চম সংখ্যার প্রকাশিত হল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার বেলা ২টা নাগাদ গঙ্গারামপুর শহরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের বিবেকানন্দ অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই জেলা ও জেলার বাইরের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। সাংস্কৃতিক পরিবেশনায় ভরপুর এই আয়োজনে উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।এদিনের অনুষ্ঠানের উদ্বোধন…

Read More

বালুরঘাটে নবোদয় বিদ্যালয়ে সাংস্কৃতিক ঝলক, তথ্যচিত্রে ইতিহাস।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে পিএম শ্রী স্কুল জওহর নবোদয় বিদ্যালয়, দক্ষিণ দিনাজপুরে ৩১শে মার্চ, মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শীলা দত্ত। সকাল থেকে শুরু হওয়া এই বিশেষ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অসাধারণ কৃতিত্ব, বহুমুখী প্রতিভা এবং সৃজনশীল উদ্যোগকে তুলে ধরা হয়। নানাবিধ…

Read More

হিলির শ্রী শ্রী বিকট কালী মন্দিরে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- হিলি ব্লকের ধলপাড়া অঞ্চলের ত্রিমোহিনীতে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী বিকট কালী মন্দিরে রামনবমী উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। ২৬ শে মার্চ, বৃহস্পতিবার বিকেলে বিকট কালী মন্দির ট্রাস্টের উদ্যোগে এবং রাম ভক্তদের উপস্থিতিতে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিকৃতি সহ এই শোভাযাত্রাটি ত্রিমোহিনী এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। ধর্মীয় আবেগে…

Read More