ভালুকা সভা কক্ষে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঁচ নং জামালপুর গ্রাম পঞ্চায়েতের ভালুকা সভা কক্ষে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী বর্মন, উপ-প্রধান প্রণব মাহাতো, গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক মাহাবুর রহমান মোল্লা, সেক্রেটারি মদন বর্মন, নির্মাণ সহায়ক সিদ্ধার্থ…

