দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নারই এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৬ জন।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা:- স্টেট বাস ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৬জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নারই এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় আহতদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয় মানুষেরা।বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ম্যাজিক গাড়ি ভাড়া করে করে একটি পরিবার হিলির ঠাকুরপুরা থেকে মালদা ওয়াটার…

Read More

পৌরসভার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে শোভাযাত্রায় নানা থিমে সাজানো ট্যাবলো ও সাংস্কৃতিক পরিবেশনা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পৌরসভার ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, পতাকা নেড়ে শুভ সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন অন্যান্য পৌর কাউন্সিলররাও। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে এই শোভাযাত্রা পৌরবাসীদের নজর কাড়ে। পৌরসভার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে শোভাযাত্রায় নানা থিমে…

Read More

পুনরায় দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

হিলি-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- পবিত্র ঈদুল আযহা, সাপ্তাহিক ছুটি ও সার্ভার জটিলতার কারণে টানা ১১ দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে পুনরায় দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চলতা। আজ হিলি স্থলবন্দর দিয়ে মোট ৪৩ গাড়ি পণ্য বাংলাদেশে রপ্তানি করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মুসুর ডাল,…

Read More

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় আসেন আইআইটি মাদ্রাজ এর বিদ্যা শক্তি গ্লোবাল কনভেনার ডক্টর শিবা সুব্রামনিয়ম।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুরে হতে চলেছে আইআইটি মাদ্রাজ এর প্রশিক্ষণ কেন্দ্র। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় আসেন আইআইটি মাদ্রাজ এর বিদ্যা শক্তি গ্লোবাল কনভেনার ডক্টর শিবা সুব্রামনিয়ম। উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীর অতিরিক্ত ব্যক্তিগত সচিব অজয় সরকার।জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিদ্যাশক্তি প্রকল্পের আওতায়…

Read More

বহু জায়গায় লিখিত ভাবে রাস্তা সংস্কারের অভিযোগ জানালেও মেলেনি সুরাহা, অবশেষে গ্রামবাসীরাই রাস্তা সংস্কারের কাজ হাত লাগলেন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বেহাল রাস্তা সংস্কারের কাজে এগিয়ে এলেন গ্রামবাসীরা। বহু জায়গায় লিখিত ভাবে রাস্তা সংস্কারের অভিযোগ জানালেও মেলেনি সুরাহা, অবশেষে গ্রামবাসীরাই রাস্তা সংস্কারের কাজ হাত লাগলেন। বংশীহারী থানার অন্তর্গত উত্তর লক্ষীপুর এলাকার ঘটনা।

Read More

অবসরের পরেও সাগর কর চৌধুরী নিয়মিতভাবে বালুরঘাট শহর জুড়ে বৃক্ষরোপণ করে যাচ্ছেন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- অবসর জীবনে এসেও পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে পিছপা হননি সাগর কর চৌধুরী। কর্মজীবনে বনকর্মী এবং পরে ফরেস্ট রেঞ্জ অফিসার হিসেবে যিনি ছিলেন প্রকৃতির এক নিবেদিত সেবক, অবসরের পরেও তিনি নিয়মিতভাবে বালুরঘাট শহর জুড়ে বৃক্ষরোপণ করে যাচ্ছেন। বালুরঘাট পৌরসভা যখন শহরটিকে ‘গ্রীন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে, তখন সেই…

Read More

হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক ও হিলি অবর বিদ্যালয় পরিদর্শক এর নিকট স্মারকলিপি দিল প্রাথমিক শিক্ষকরা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বি এল ও অর্থাৎ বুথ লেভেল অফিসারের কাজে নিয়োগ করার খবর আসার পরেই হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক ও হিলি অবর বিদ্যালয় পরিদর্শক এর নিকট স্মারকলিপি দিল প্রাথমিক শিক্ষকরা। মূলত তাদের দাবি নির্বাচন কমিশন তথা বি এল এর কাজ করার ফলে শিক্ষাক্ষেত্রে পাঠদানে…

Read More

মন্মথ রায়ের নিবাস সংলগ্ন আর্ট গ্যালারিতে তাঁর প্রতিকৃতি মূর্তিতে মাল্যদান ও ছবিতে পুষ্পাঞ্জলি নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- একাঙ্ক নাটকের জনক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মন্মথ রায়ের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত হলো সোমবার বালুরঘাটের আর্ট গ্যালারিতে। এই বিশেষ দিনটি উপলক্ষে মন্মথ রায়ের নিবাস সংলগ্ন আর্ট গ্যালারিতে তাঁর প্রতিকৃতি মূর্তিতে মাল্যদান ও ছবিতে পুষ্পাঞ্জলি নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য পৌর…

Read More

বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে শিশুকন্যাকে খুন, চাঞ্চল্য এলাকায়!

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- শ্বাসরোধ করে ৯বছরের বিশেষ চাহিদা সম্পুর্ণ শিশুকন্যাকে খুন করার অভিযোগ মায়ের বিরুদ্ধে। বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে এমন অঘটন ঘটিয়েছে ওই মহিলা বলে খবর। ঘটনার পর গঙ্গারামপুর থানায় আত্মসমর্পণ করে ওই মহিলা। এদিকে এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়ে মৃত শিশুর পরিবারের লোকজন। রবিবার ঘটনাটি ঘটেছে? গঙ্গারামপুর থানার নন্দনপুর পাটুল…

Read More

দক্ষিণ দিনাজপুর প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্য চিকিৎসকেরা এদিন এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন।

কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্রগ্রেসিভ হেলথ এসোসিয়েশনের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের চাঁদগঞ্জে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। দক্ষিণ দিনাজপুর প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্য চিকিৎসকেরা এদিন এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন। এদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। তিনি জানান দুই শতাধিক…

Read More