ফালাকাটা বীরপাড়া ১৭ নম্বর জাতীয় সড়কের ঢেনারপুল এলাকায় নয়ানজুলিতে উল্টে গেল বালি বোঝাই লরি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেল বালি বোঝাই লরি। রবিবার ঘটনাটি ঘটেছে ফালাকাটা বীরপাড়া ১৭ নম্বর জাতীয় সড়কের ঢেনারপুল এলাকায়। এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ।

Read More

আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরে শিব রাত্রি উপলক্ষে বিশাল মেলা বসেছে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শিব রাত্রি উপলক্ষে বিশাল মেলা বসেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরে। মেলার দিন গুলো এলাকার মানুষের কাছে একটা বড় উৎসব। তবে এবছর জটেশ্বর শিব চতুর্দশী মেলায় নাগরদোলা সহ প্রায় চারশোর বেশি ছোটবড় স্টল হাজির হয়েছে। পাশাপাশি হাজির হয়েছে ‘মৌত কা কুয়া’। আর ওই খেলা নজর কারছে মেলায় আসা দর্শকদের। জটেশ্বর শিব মন্দির কমিটির…

Read More

ফালাকাটা হাইস্কুলের কাছে একটি ছোট গাড়ির সঙ্গে টোটো টির সংঘর্ষ, জখম টোটো চালক।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জাতীয় সড়কে টোটো ও ছোট গাড়ির সংঘর্ষ। ঘটনায় জখম হয়েছেন টোটো চালক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ফালাকাটা মেনরোড ১৭ নম্বর জাতীয় সড়কে ফালাকাটা হাইস্কুল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ফাঁকা একটি টোটো যাচ্ছিলো। ফালাকাটা হাইস্কুলের কাছে একটি ছোট গাড়ির সঙ্গে টোটো টির সংঘর্ষ হয়। ঘটনায় টোটো চালক জখম হয়েছেন বলে…

Read More

শুক্রবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চয়েত অফিসে বৈঠক করা হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে ফালাকাটা পঞ্চায়েত সমিতি। জানা গিয়েছে, ফালাকাটা পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফালাকাটা ব্লকের দশটি গ্রাম পঞ্চয়েত অফিসে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে মতো শুক্রবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চয়েত অফিসে বৈঠক করা হয়। এদিনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন, ফালাকাটা পঞ্চয়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়…

Read More

বৃহস্পতিবার স্কুল ইউনিফর্ম নয়, বসন্তের সাজে খুদে পড়ুয়ারা মেতে উঠল ‘ওরে গৃহবাসী খোল, দ্বার খোল,  লাগল যে দোল’ সংগীতের তালে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বসন্তের রঙে রঙিন সাজে বসন্ত উৎসব পালিত হল ফালাকাটা ব্লকের ডালিমপুর এস পি প্রাথমিক স্কুলে। বৃহস্পতিবার স্কুল ইউনিফর্ম নয়, বসন্তের সাজে খুদে পড়ুয়ারা মেতে উঠল ‘ওরে গৃহবাসী খোল, দ্বার খোল,  লাগল যে দোল’ সংগীতের তালে। রবীন্দ্র সংগীত গানের তালে বসন্ত উৎসবে নৃত্য পরিবেশন করল খুদে স্কুলের পড়ুয়ারা। বসন্ত উৎসব উপলক্ষে, এদিন একটি…

Read More

বৃহস্পতিবার ফালাকাটা ব্লক অফিস প্রাঙ্গনে স্থানীয় মাছ চাষীদের হাতে তুলে দেওয়া হয়েছে মাছের চারা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মৎস্যচাষীদের স্বনির্ভর করার উদ্দেশ্যে তাদের দেওয়া হল মাছের চারা। বৃহস্পতিবার ফালাকাটা ব্লক অফিস প্রাঙ্গনে স্থানীয় মাছ চাষীদের হাতে তুলে দেওয়া হয়েছে মাছের চারা। এছাড়াও এদিন মাছ বিক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় মাছ রাখার ইনসুলেশন বাক্স। জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্তের মৎস্যচাষীদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে মৎস্যচাষীদের মাছের চারা, চুন প্রদান করা…

Read More

দীর্ঘ ৩৬ বছর ধরে নিজে হাতেই কাঠের খেলনা গাড়ি, ঠাকুরের আসন, হাতা, খুন্তি, লবনদানি সহ অনেককিছুই তৈরি করে বিক্রি করেন জটেশ্বরের বাসিন্দা রতন দাস।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্র। শৈশব থেকে শুরু করে তার প্রভাব পড়েছে ক্রমেই। কিন্তু, ইন্টারনেটের যুগে জটেশ্বর শিব মেলায় দেখা মিলেছে শৈশবের স্মৃতি জড়ানো কাঠের খেলনা গাড়ি। আর এই কাঠের বিভিন্ন জিনিস বিক্রি করেই সংসার চলে রতন দাসের। দীর্ঘ ৩৬ বছর ধরে নিজে হাতেই কাঠের খেলনা গাড়ি, ঠাকুরের আসন, হাতা, খুন্তি, লবনদানি সহ…

Read More

দলগাঁও চা বাগানে এক চিতা বাঘের হামলায় জখম এক মহিলা চা শ্রমিক।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান চিতা বাঘের হামলা। সেই হামলায় জখম এক মহিলা চা শ্রমিক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জখম ওই মহিলার নাম রীতা ইন্দোয়ার (৪৪)। জানা গিয়েছে, প্রতিদিনের মতো চা বাগানে কাজ করছিল ওই মহিলা চা শ্রমিক। ঠিক তখনই চা বাগানে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চিতাবাঘ কর্মরত…

Read More

আজ ভোর থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানে ৪০০ জন গণনা কর্মী বনাঞ্চলে গন্ডার গুনতে ঢুকেছেন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডার সুমারি শুরু হল। ভোর থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানে ৪০০ জন গণনা কর্মী বনাঞ্চলে গন্ডার গুনতে ঢুকেছেন। বনকর্মীদের সঙ্গে ১৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও এই গন্ডার গণনায় অংশ নিয়েছেন। কুনকি হাতির পিঠে চেপে গহন অরন্য যেখানে পায়ে হেটে পৌঁছানো সম্ভব নয়, সেখানে পৌছেছেন বনকর্মীরা। জানা গিয়েছে, প্রতিবছর প্রায় ১…

Read More

মাদারিহাটে ফরেস্ট কোয়ার্টার থেকে একই পরিবারের তিন জনের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মাদারিহাটে বন দপ্তরের কোয়ার্টার থেকে একই পরিবারের তিন জনের দেহ উদ্ধারের, ঘটনায় ব্যাপক ছড়াল।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে ওই পরিবারে একই সঙ্গে ছয় জন লোক বাস করত। তবে তাদের মধ্যে কোন বিবাদ বা তর্ক বিতর্ক কোনদিন শোনা যায়নি। তবে হঠাৎ করে কেনই বা একই পরিবারে তিনজন আত্মহত্যা করলেন তা নিয়ে উঠছে নানা…

Read More