ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ে ৫ দিন ব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে জটেশ্বরে। গত বৃহস্পতিবার থেকে এই বৃত্তি পরীক্ষা শুরু হয়। ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের এই বৃত্তি পরীক্ষা চলছে। জানা গিয়েছে, পাঁচ দিন ব্যাপী এই পরীক্ষা চলবে। জটেশ্বরে উচ্চ বালিকা বিদ্যালয়ের ওই পরীক্ষা কেন্দ্রে প্রায় ১২৮ পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিতে বসেছে…

Read More

দুর্গম পথ পেরিয়ে দুই শতাধিক পরিবারের ত্রাণ পৌঁছে দিলেন যুব তৃণমূল নেতা জবেদুল আলম।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- শনিবার রাতে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের প্রত্যন্ত বামনডাঙ্গা এলাকায় গিয়ে ত্রাণ বিল করেন তিনি। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ওই এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সর্বাধিক। এদিন দুর্গম পথ পেরিয়ে গিয়ে এলাকার সাধারণ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেন জবেদুল আলম। জানা গিয়েছে, প্রায় দুই শতাধিক পরিবারের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থার পাশাপাশি পানীয় জল প্রভৃতি…

Read More

সুভাষিনি চা বাগানে বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে এল মুখ্যমন্ত্রী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- মুখ্যমন্ত্রী কাছে তোর্ষা নদীর বাঁধ নির্মাণের দাবি জানালো এলাকার।সুভাষিনি চা বাগানে বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে এল মুখ্যমন্ত্রী। এদিন সুভাষিনি চা বাগানে ক্ষতিগ্ৰস্থ পরিবারের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলেন এবং ত্রাণ তুলে দেন।মুখ্যমন্ত্রী কাছে এলাকার বাসিন্দারা বাঁধ নির্মাণের দাবি জানান।

Read More

মাদারিহাটের প্রাক্তন বিজেপি প্রার্থী রাহুল লোহার তৃণমূলে স্বাগত।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাহুল লোহার। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে মাদারিহাটের গত উপ নির্বাচনের বিজেপি প্রার্থী রাহুল লোহার যোগ দিল তৃণমূলে। এদিন তাকে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বরাইক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।

Read More

ফালাকাটায় জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে শিশুদের অঙ্কন প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক রঙিন আয়োজন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- জটেশ্বর বীণাপানি সংঘের ৫০ তম বছর পূর্তি উপলক্ষে শুক্রবার নানান প্রতিযোগিতামূলক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে তিনটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে জটেশ্বর সহ আশেপাশের বহু খুদের পড়ুয়ারা অংশ নেয়। এছাড়াও এদিন দুপুরে পুজো মণ্ডপ প্রাঙ্গনে আবৃত্তি প্রতিযোগিতার পাশাপাশি সংগীত, নৃত্য…

Read More

তোর্ষা নদীর বাঁধ ধসে গ্রামে জলপ্রবাহ, ব্লক প্রশাসন উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : – হাসিমারা সংলগ্ন সুভাষিনী চা বাগান ক্ষতিগ্রস্থ প্রাকৃতিক দুর্যোগের কারণে। তোর্ষা নদীর বাঁধ ভেঙে গিয়েছে এলাকায়। এলাকার তিন জায়গায় ভেঙেছে বাঁধ। এলাকার ২৫ টি পরিবার গৃহবন্দী রয়েছে।হু হু করে জল ঢুকছে গ্রামে। তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে নিকটবর্তী ফ্লাড সেন্টারে। সুভাষিনী চা বাগান এলাকার প্রাথমিক স্কুলটিকে ফ্লাড সেন্টার করা হয়েছে। ব্লক প্রশাসন…

Read More

ডাইভারশন ভেঙে যোগাযোগ বন্ধ, আলিপুরদুয়ারে সৃষ্টি অব্যবস্থা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ভারি বৃষ্টির জেরে ডাইভারশন ভেঙে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা শহর আলিপুরদুয়ার ও ফালাকাটার মধ্য। ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার রাতভর বৃষ্টি হয়।সেই কারণে নির্মীয়মাণ মহাসড়কের বালুর ঘাটে থাকা ডাইভারশন ভেঙে গিয়েছে। রবিবার থেকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই ডাইভারশন ভেঙে যাওয়ার ফলে বিভ্রাটে পড়েছেন বহু…

Read More

দুর্গাপূজোর প্রাক্কালে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে বস্ত্র তুলে দিল বালুরঘাটের ঐতিহ্যবাহী দুর্গাপূজা কমিটি ত্রিধারা ক্লাব।

বালুরঘাট:, নিজস্ব সংবাদদাতা:-দুর্গাপূজোর প্রাক্কালে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে বস্ত্র তুলে দিল বালুরঘাটের ঐতিহ্যবাহী দুর্গাপূজা কমিটি ত্রিধারা ক্লাব। এদিনের এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিতা নন্দী, বিশিষ্ট সমাজসেবী সুভাষ চাকি সহ ক্লাবের সকল সদস্যরা। পুজোর লগ্নে এই উদ্যোগ শহর জুড়ে প্রশংসা কুড়িয়েছে।

Read More

আলিপুরদুয়ারে স্থানীয় মানুষের প্রিয়তা অর্জন করেছে শিকদার বাড়ির ঐতিহ্যবাহী পুজো।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রথা অনুযায়ী শনিবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর নবনগরের শিকদার বাড়ির প্রতিমা কুমোরটুলি থেকে কাঁধে করে নিয়ে আসা হলো। জানা গিয়েছে, পুরানো রীতি মেনেই এখনও দুর্গা পুজো হয় শিকদার বাড়ির ঠাকুর দালানে। পুজোর কয়েকটি দিন শিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান প্রতিবেশীরাও। ওই পুজোয় কোন জাঁকজমক আলো-আঁধারি খেলা না থাকলেও এলাকার এতো মানুষ…

Read More

এবারও বঞ্চিত! এক লক্ষ টাকার সরকারি অনুদান না পেয়ে রায় পাড়া পুজো কমিটির প্রশ্ন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- গত বছরের থেকে এবারে বেড়েছে অনুদানের পরিমাণ।ওই পরিমাণ বেড়ে হয়েছে এক লক্ষ ১০ হাজার টাকা। রাজ্যের বহু পুজো কমিটিকে এই বিশাল অঙ্কের অনুদান দিচ্ছে রাজ্য সরকার। অভিযোগ, সমস্ত কাগজ পত্র থাকা সত্ত্বেও অনুদান পায়নি ফালাকাটা ব্লকের পূর্ব হেদায়েত নগরের রায় পাড়া দুর্গোৎসব কমিটি। সমস্ত কাগজ থাকা সত্তেও এবছর কেন দেওয়া হল…

Read More