অষ্টমীর পুণ্যস্নানে আলিনগর বাঁধে উপচে পড়া ভিড়।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- অষ্টমীর পুণ্যস্নানকে কেন্দ্র করে ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকার পাশাপাশি পুণ্যার্থীদের ভিড়ে জমে উঠল জটেশ্বর আলিনগর বাঁধের পাড়। বৃহস্পতিবার স্থানীয় লাল সাধুর উদ্যোগে সেখানে গঙ্গা পুজো ও অষ্টমীর স্নানের বিশেষ আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন জটেশ্বরের বিশিষ্ট সমাজসেবী বাবলু রহমান। আয়োজকদের পক্ষ থেকে তাঁকে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। এদিন ধর্মীয়…

