কালিয়াচকে মাদকবিরোধী অভিযান, ব্রাউন সুগারসহ তিন গ্রেফতার।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটের আবহে মালদায় নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। কালিয়াচক থানার পুলিশের পৃথক পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ ধরা পড়ল তিন মাদক পাচারকারী। ঘটনা প্রসঙ্গে বুধবার জেলা পুলিশ সুপার অনুপম সিং প্রেস বিবৃতি দিয়ে জানালেন, মঙ্গলবার রাতে কালিয়াচক থানার পুলিশ পৃথক পৃথক দুটি বিশ্বস্ত সূত্রে…

