আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১শে ফেব্রুয়ারির সকাল থেকেই পতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে উৎসবের চেহারা ছিল।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১শে ফেব্রুয়ারির সকাল থেকেই পতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে উৎসবের চেহারা ছিল। প্রতিটি অনুষ্ঠান বিদ্যালয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পালিত হয় আমরা বিদ্যালয়ে গিয়ে জানলাম। আজও তার অন্যথা হয়নি। প্রার্থনার সময় শিশুরা জাতীয় সঙ্গীত ও রাজ্য সঙ্গীত দিয়ে আজকের বিদ্যালয়ের কাজ শুরু হয়। সাথে শিশুরা বেশ সুন্দর স্বাস্থ্য বিধান গান গেয়েছে।…

