এস.আই.আর. প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ, মিছিল করে স্মারকলিপি জমা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আজ ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া,মালদা জেলা কমিটির পক্ষ থেকে এস.আই. আর. প্রক্রিয়ায় উদ্ভূত সংকট নিরসন ও বৈধ ভারতীয় নাগরিকদের নাম পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত বিধানসভা নির্বাচন ঘোষণা স্থগিত রাখার দাবিতে মালদা জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশনেরপূর্বে ওয়েলফেয়ার পার্টির নেতৃত্ব ও কর্মী সমর্থকগণ মালদা রথবাড়ি মোড় থেকে ডি.এম.অফিস পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল…

Read More

ব্যবসায়ীদের অগ্নি সচেতনতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ।

নিজস্ব সংবাদদাতা, জিনজিরা বাজার:- ব্যবসায়ীদের মধ্যে অগ্নি সচেতনতা বাড়াতে ও বাজারের দোকানকে সুরক্ষিত করতে অগ্নি নির্বাপক যন্ত্রের প্রশিক্ষণ শিবির হয়ে গেল জিঞ্জিরা বাজারে। জননায়ক হেমন্ত বসু বাজার কল্যাণ সমিতির উদ্যোগে প্রায় ৫০জন মহিলা ও পুরুষ ব্যবসায়ীদের হাতে অগ্নি নির্বাপক যন্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি আগুন লাগলে কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করতে হয় ও তার…

Read More

লক্ষাধিক টাকার ব্যাগ কুড়িয়ে থানায় জমা দিল ছোট্ট মেহেদি।

সামসেরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- হ্যাঁ ঠিকই শুনেছেন। মানবিকতার এক অনন্য নজির গড়ল এক ছোট্ট শিশু। রাস্তায় পড়ে থাকা প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পেয়ে এক মুহূর্ত দেরি না করে তা জমা দিল সামসেরগঞ্জ থানায়। জানা যায়, শিশুটির নাম মেহেদি হাসান। তার বাড়ি ধুলিয়ান হিজলতলা এলাকায়। সে ধুলিয়ানের গ্রীন সিটি পার্ক এর…

Read More

ধূপগুড়িতে সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু।

ধুপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- কৃষকদের স্বার্থ রক্ষায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ধূপগুড়ির হিমালয়ান কোল্ড স্টোরেজে সরকারি পরিকল্পনায় আনুষ্ঠানিকভাবে আলু কেনা ও সংরক্ষণের কাজ শুরু হলো। জেলা প্রশাসনের এই উদ্যোগে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে স্বস্তির হাসি ফুটেছে স্থানীয় চাষিদের মুখে। জেলা শাসক দফতর সূত্রে জানানো হয়েছে, এই বিশেষ প্রকল্পের আওতায় একজন কৃষক সর্বোচ্চ ৭০ ব্যাগ আলু মজুত…

Read More

পূর্ব বর্ধমানে সিএএ-র আওতায় নাগরিকত্ব পেল তিন পরিবার।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা: Citizenship Amendment Act (সিএএ)-তে আবেদন করার পর পূর্ব বর্ধমান জেলার Purbasthali Uttar বিধানসভা এলাকার একাধিক পরিবার সম্প্রতি ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেতে শুরু করেছেন বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, Kalekatla Gram Panchayat-এর ফলেয়া এলাকায় তিনটি পরিবার ইতিমধ্যেই এই নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন। কেন্দ্রীয় সরকারের তরফে নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেয়ে সংশ্লিষ্ট পরিবারগুলির মধ্যে…

Read More

বিধানসভা ভোটের আগে জোর প্রচারে বিজেপি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জোরকদমে প্রচারে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। শনিবার আলিপুরদুয়ার জেলার জটেশ্বরে পরিবর্তন যাত্রা জনসভা হলো। ওই জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। এদিন কেন্দ্রীয় মন্ত্রী একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগে।

Read More

রেললাইনে হাতি, গতি কমিয়ে বড় দুর্ঘটনা এড়াল ট্রেন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ট্রেনের গতি নিয়ন্ত্রণ করায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি বুনো হাতি। শনিবার ১৫৪৮৩ ডাউন সিক্কিম মহানন্দা এক্সপ্রেস চলাকালীন শিবক ও গুলমা স্টেশনের মাঝামাঝি ২০/১ কিলোমিটার এলাকায় রেললাইনের ধারে একটি বুনো হাতিকে ঘোরাফেরা করতে দেখা যায়। জানা গিয়েছে, বিষয়টি নজরে আসতেই ডিউটিতে থাকা লোকো পাইলট মাধব বর্মন ও সহকারী লোকো…

Read More

ডুডুয়া নদীতে তলিয়ে গেল দুই শিশু, শোকের ছায়া চা বাগান এলাকায়।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা:- নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই শিশুর। মঙ্গলবার দুপুরে ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সরুগাঁও চা বাগানের নেপালি বস্তি এলাকার ডুডুয়া নদীতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সরুগাও চা বাগানের অনুপ উড়াও ও…

Read More

শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ, পথে ছাত্র সংগঠন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ায় এআইডিএসও এর বিক্ষোভ সমাবেশ। সেমিস্টারের শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে শনিবার রাজ্য জুড়েই বিক্ষোভ সমাবেশ করে ডেপুটেশন দেয় এআইডিএসও। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করে এআইডিএসও কর্মী সমর্থকেরা।তাদের দাবি বর্তমান রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক স্তরে অপরিকল্পিত ভাবে সেমিস্টার সিস্টেম চালু করেছে। এতে…

Read More

পরিবর্তনের বার্তা নিয়ে প্রশ্ন? দক্ষিণ দিনাজপুরে বিজেপির কর্মসূচি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরে গত শুক্রবার কুশমন্ডি থেকে। আজ গঙ্গারামপুর থেকে কুমারগঞ্জ, বালুরঘাট হয়ে তপন বিধান সভা পরিক্রমা করছে। বিজেপির এই পরিবর্তন যাত্রায় দক্ষিণ দিনাজপুরের মতো কৃষি ভিত্তিক শিল্প বিহীন জেলার মানুষ কি ভাবছে সেটাই দেখার। কারণ বিজেপি কেন্দ্রে প্রায় বারো বছর আগে ক্ষমতায় এলেও জেলায় একমাত্র রেল…

Read More