বাস শ্রমিক ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা, উদ্যোগে জেলা বাস মালিক সংগঠন।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সমাজসেবামূলক কাজে আরও একধাপ এগিয়ে এল পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার চন্দ্রকোনারোডে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মূলত বাস শ্রমিক, চালক, সহায়ক এবং স্থানীয় সাধারণ মানুষের চোখের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানটি স্থানীয় বিধায়ক তথা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রীকান্ত মাহাতোর…

