ভোটার তালিকা নিয়ে তৃণমূল-বিজেপি-নির্বাচন কমিশনের ‘সেটিং’-এর অভিযোগ কংগ্রেসের।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- সংখ্যালঘু প্রধন মালদহে বিচরাধীনের তালিকায় রয়েছে ৮লক্ষ ২৮ হাজার ৮০জন ভোটার। সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী মৌসম নুর। সোমবার দুপুরে মালদহ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দক্ষিণ মালদহের সাংসদের পাশে বসে এমনটাই দাবি জানান মৌসম। তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে সেটিং চলছে বলেও তোপ দাগেন মৌসম।…

