চন্দ্রকোনারোড বাসস্ট্যান্ড থেকে বিশ্ববাংলা লোগো অপসারণ, বিজেপির পদক্ষেপ ঘিরে চর্চা।
নিজস্ব সংবাদদাতা , পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে থাকা রাজ্য সরকারের বিতর্কিত ‘বিশ্ববাংলা’ লোগোটি অবশেষে অপসারণ করল স্থানীয় বিজেপি নেতৃত্ব। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভকে মান্যতা দিয়ে বিজেপির এই বলিষ্ঠ ও জনমুখী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। লোগোটি অপসারিত হওয়ায় দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।…

