চাকরি গেল মালদা বার্লো বালিকা বিদ্যালয়ের চার শিক্ষিকার, চাকরি গেল সংশ্লিষ্ট বিদ্যালয়েরই এক গ্রুপ ডি মহিলা কর্মীরও।
নিজস্ব সংবাদদাতা, ,মালদা: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল মালদা বার্লো বালিকা বিদ্যালয়ের চার শিক্ষিকার। একই সঙ্গে চাকরি গেল সংশ্লিষ্ট বিদ্যালয়েরই এক গ্রুপ ডি মহিলা কর্মীরও। সুপ্রিম কোর্টের রায় শোনার পরই ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকারা। চাকরি হারানোর পর গ্রুপ ডি কর্মী ভেরোনিকা টুডু জানান, ২০১৬ সালে পরীক্ষা দিয়েছিলেন। ২০১৮সালে চাকুরী পেয়েছেন। গ্রুপ ডি পদে। দক্ষিণ…

