ইংরেজবাজার থানার পুলিশের জালে গাঁজা সহ ধৃত এক পাচারকারী।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-রবিবার সাত সকালে মালদা শহরের বুকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার। ঘটনায় ইংরেজবাজার থানার পুলিশের জালে গাঁজা সহ ধৃত এক পাচারকারী।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম শুভেন্দু কুমার শাহ। বাড়ি বিহারের ভাগলপুরে। তাকে এদিন ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের রথবাড়ি সংলগ্ন এলাকা থেকে পাকড়াও করে। তার হেপাজত থেকে উদ্ধার হয় ১৬ কেজি গাঁজা।…

Read More

বাংলা নববর্ষ এলেই শহর জুড়ে শুরু হতো হালখাতার প্রস্তুতি, দোকানপাট সেজে উঠত উৎসবের সাজে কিন্তু কালের পরিক্রমায় সেই চেনা হালখাতার রূপ অনেকটাই বদলে গেছে।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- এক সময় বাঙালির ব্যবসায়িক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল হালখাতা। বাংলা নববর্ষ এলেই শহর জুড়ে শুরু হতো হালখাতার প্রস্তুতি, দোকানপাট সেজে উঠত উৎসবের সাজে। কিন্তু কালের পরিক্রমায় সেই চেনা হালখাতার রূপ অনেকটাই বদলে গেছে। বালুরঘাটেও তার ব্যতিক্রম নয়। বাংলা বছরের প্রথম দিনে নতুন খাতার সূচনা এবং পুরনো দেনার নিষ্পত্তিকে কেন্দ্র করে উদ্‌যাপিত হতো…

Read More

গাজন উৎসব দেখতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের, ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গাজন উৎসব দেখতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের,ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত্যু সিভিক ভলেন্টিয়ার এর নাম খোকন আহির, বয়স আনুমানিক ২৯ বছর, বাড়ি গোয়ালতোড় থানার কুসুমডহড়ি এলাকায়, জানা গিয়েছে শনিবার রাতে গাজন উৎসব…

Read More

মালদা জেলা পুলিশ ও সিভিকের মানবিক রুপ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-মালদা জেলা পুলিশ ও সিভিকের মানবিক রুপ।গত শনিবার কাল বৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত দিনমজুর পরিবারের পাশে দাঁড়ালেন ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গতকাল,শনিবার রাতে কালবৈশাখীর ঝড়ে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া গ্রামের বাসিন্দা কালুয়া আলির একমাত্র শোয়ার ঘরের টিনের চালের ছাউনি উড়ে যায়। ভেঙ্গে পড়েছে রান্নাঘর ও গোয়াল। পরিবারটি…

Read More

ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চর লবনগোলা এলাকায় বিএসএফ-এর বিরুদ্ধে পাট ও ভুট্টা চাষে বাধা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় চাষীরা।

মুর্শিদাবাদ , নিজস্ব সংবাদদাতা :- মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চর লবনগোলা এলাকায় বিএসএফ-এর বিরুদ্ধে পাট ও ভুট্টা চাষে বাধা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় চাষীরা। শনিবার দুপুর একটা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। চাষীদের অভিযোগ, প্রতিবছর বৈশাখ মাসে সীমান্ত থেকে ৬০ মিটার দূরত্ব পর্যন্ত জমিতে তারা পাট চাষের অনুমতি…

Read More

লক্ষ্মীপুর ইসলামিক সমাজের পক্ষ থেক ওয়াকাপ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সারাদেশের বিভিন্ন রাজ্য জুড়ে ঝড় উঠেছে ওয়াকাফ আইন বাতিল করতে হবে । একই রকম ভাবে ওয়াকাফ আইন বাতিলের দাবিতে চোপড়া ব্লকের লক্ষিপুর অঞ্চলে এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল করেন লক্ষিপুর এলাকার সাধারণ মানুষজন। এদিন লক্ষ্মীপুর ইসলামিক সমাজের পক্ষ থেক ওয়াকাপ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি শুরু হয় লক্ষীপুর…

Read More

জলঘর গ্রাম পঞ্চায়েতের শ্রীবই এলাকায় রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা।

তপন, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের শ্রীবই এলাকায় রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা। এর আগে রাস্তার কাজ শুরু হলেও নিম্নমানের কাজের অভিযোগে রাজনৈতিক কারণে দীর্ঘদিন রাস্তার কাজ বন্ধ ছিল। দীর্ঘদিনের দাবিতে মেঠো রাস্তা নতুন করে শুরু হওয়ায় বাসিন্দারা আশার আলো দেখেছিল। অভিযোগ, সে সময় নিম্নমানের কাজের অভিযোগ…

Read More

বালুরঘাট শহরের একটি লজ থেকে এক রেলকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট শহরের একটি লজ থেকে এক রেলকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম তুহিন শুভ্র ভট্টাচার্য (৫০), তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় ওই ব্যক্তি বালুরঘাট শহরের একটি লজে ঘর ভাড়া নেন। লজ মালিককে জানান, তিনি রাতটা থাকবেন এবং পরদিন সকালে ঘর ছেড়ে দেবেন। রাতে লজ…

Read More

উইক এন্ড সাথে নব বর্ষের ছুটি, টানা ছুটিতে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘায় পর্যটকদের ঢল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – সামনেই আসছে বাংলা মাছের পয়লা বৈশাখ। একদিকে উইক এন্ড সাথে নব বর্ষের ছুটি। টানা ছুটিতে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘায় পর্যটকদের ঢল। জেলা শহর রাজ্য এমনকি দেশ-বিদেশে বিভিন্ন পর্যটকরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন দিঘার সমুদ্র সৈকতে। হোটেল গুলোতে প্রচুর মানুষের সমাগম। একদিকে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য সমুদ্র সৈকতে ভিড়…

Read More

কালিয়াচক-২নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে যৌথভাবে এক ধিক্কার মিছিল আয়োজন করা হল মোথাবাড়ি এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ২৬ হাজার চাকুরি বাতিল হল কেন? সিপিএম-বিজেপি জবাব দাও। এমনটাই স্লোগান তুলে মালদার মোথাবাড়িতে পথে নামলেন তৃণমূল ছাত্র-যুব সংগঠনের সদস্যরা। কালিয়াচক-২নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে যৌথভাবে এক ধিক্কার মিছিল আয়োজন করা হল মোথাবাড়ি এলাকায়। মিছিলে নেতৃত্ব দিয়ে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকুরি বাতিল ইস্যুতে সিপিএম…

Read More