জটেশ্বর গোরুহাটি ময়দানে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে মেলার উদ্বোধন করেন জটেশ্বর শিব মন্দিরের পুরোহিত দিলীপ গোস্বামী।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের ঐতিহ্যবাহী জটেশ্বর শিব চতুর্দশী উপলক্ষে মেলার শুভ সূচনা হয় বৃহস্পতিবার বিকেলে। জটেশ্বর গোরুহাটি ময়দানে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে মেলার উদ্বোধন করেন জটেশ্বর শিব মন্দিরের পুরোহিত দিলীপ গোস্বামী। এছাড়াও ওই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত, বিশিষ্ট সমাজসেবী অঘোরনাথ রায়,…

