সোমবার কোচবিহারের রবীন্দ্রভবনে আয়োজন করা হলো পুরোহিত সম্মেলন।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে সোমবার কোচবিহারের রবীন্দ্রভবনে আয়োজন করা হলো পুরোহিত সম্মেলন। এদিন রাজ্যের নির্দেশেই কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কোচবিহার জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় পাঁচশ পুরোহিতরা উপস্থিত হন এই সম্মেলনে। এদিন তাদের উত্তরীয় পরিয়ে এবং চন্দন টিকা দিয়ে বরণ করে…

Read More

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা আদালতের গেটে সারা ভারত আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- সারা ভারত আইনজীবী সমিতির সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের ওপর আক্রমণের প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি বালুরঘাটে। এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা আদালতের গেটে সারা ভারত আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সারা ভারত আইনজীবী সমিতির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শিবতোষ চ্যাটার্জি জানান, গত শুক্রবার…

Read More

বন্দে ভারত ট্রেনে করে মালদায় এলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- আজ মালদায় এলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। জানা যায় সোমবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ বন্দে ভারত ট্রেনে করে মালদা টাউন স্টেশনে নামেন তিনি। সেখানে তাকে সংবর্ধনা জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।

Read More

পশ্চিমবঙ্গে যেভাবে চাকরি চুরি হয়েছে, যারা করেছেন মন্ত্রিত্ব থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকের পদত্যাগ দাবি করেন বিজেপি নেতৃত্ব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর: চাকরি চোর ও হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে স্মারক লিপি প্রদান করল বিজেপি। মেদিনীপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে যান বিজেপির কর্মী সমর্থকরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, মালদার সাংসদ খগেন মুর্মু সহ জেলা বিজেপির নেতৃত্বরা।…

Read More

বঙ্গে এখন আখের রসের চাহিদা তুঙ্গে।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- বঙ্গে এখন আখের রসের চাহিদা তুঙ্গে। গোটা দক্ষিণ বঙ্গ জুড়েই চলছে তীব্র দাবদাহ। অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। এর মধ্যেও নিত্য দিনের কাজ সারতে বাইরে বেরোতে হচ্ছে সকলকেই। প্রচন্ড গরমের হাত থেকে একটু হলেও স্বস্তি পেতে পথ চলতি মানুষ চুমক দিচ্ছেন আখের রসে। যে কারণেই আখের এখন প্রচুর চাহিদা। আখের এখন রমরমা…

Read More

পূর্ব বর্দ্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেমারী শহর ২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:-পূর্ব বর্দ্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেমারী শহর ২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় মেমারীর খাঁড়ো ফুটবল মাঠ প্রাঙ্গনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। মুখ্য অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ।আসংখ্য মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করলেন।

Read More

এবার থেকে পুরীতে না গিয়েও বাংলার মেদিনীপুরেই মিলবে জগন্নাথ দেবের মন্দির দর্শন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সুজয় হাজরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উড়িষ্যার জগন্নাথ মন্দিরের আদলে পূর্ব মেদিনীপুর জেলার দীঘার সমুদ্র সৈকতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় গড়ে উঠছে জগন্নাথ ধাম মন্দির। এবার থেকে পুরীতে না গিয়েও বাংলার মেদিনীপুর এই মিলবে জগন্নাথ দেবের মন্দির দর্শন। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ…

Read More

বাঁকুড়া তামলিবাঁধ ময়দানে প্রথম বর্ষ এম.পি কাপ ক্রিকেট প্রতিযোগীতার উদ্বোধনী ম্যাচের আগে ট্রফির উদ্বোধন করেন সৌরভ গাঙ্গুলী।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:– ‘বাঁকুড়ায় এসে ভালো লাগছে’- বললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। রবিবাসরীয় বিকেলে বাঁকুড়া তামলিবাঁধ ময়দানে প্রথম বর্ষ এম.পি কাপ ক্রিকেট প্রতিযোগীতার উদ্বোধনী ভাষণে একথা বলেন। একই সঙ্গে সৌরভ গাঙ্গুলী এই প্রতিযোগীতায় অংশগ্রহণকারী আটটি দলকে অভিনন্দন জানান। এছাড়াও তিনি আরও বলেন, বাঁকুড়ার মেয়েরা বাংলা দলে খেলছে। তবে আগামী দিনে মহিলা দল…

Read More

কাঁচরাপাড়া রাজনীতিতে নতুন সমীকরণ সিপিআইএমের ক্লাব বলে পরিচিত মৌসুমী ক্লাবের রক্তদান শিবিরে তৃণমূলের বিধায়ক সুবোধ অধিকারী।

উত্তর ২৪পরগণা, নিজস্ব সংবাদদাতা:- কাঁচরাপাড়া রাজনীতিতে নতুন সমীকরণ সিআইএমের ক্লাব বলে পরিচিত মৌসুমী ক্লাবের রক্তদান শিবিরে তৃণমূলের বিধায়ক সুবোধ অধিকারী। কাঁচরাপাড়ার বর্ষিয়ান সিপিআইএম নেতা বৃন্দাবন দাসের সপ্তম মৃত্যুবার্ষিকী তে তাঁর স্মৃতিতে মৌসুমী ক্লাব এর পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরে তৃণমূলের বিধায়ক সুবোধ অধিকারীর উপস্থিতিতে বেরেছে রাজনৈতিক চাপানউতোর। একই মঞ্চে কাঁচরাপাড়ার সিপিআইএম নেতাদের সাথে তৃনমূল বিধায়ক…

Read More

কোচবিহার সদর মহকুমা শাসকের তত্ত্বাবধানে দখলমুক্ত অভিযান।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার কোচবিহার শহরে দেশবন্ধু মার্কেট সহ বিভিন্ন জায়গার ফুটপাথ দখল মুক্ত করলো কোচবিহার জেলা প্রশাসন । কোচবিহার সদর মহকুমা শাসকের তত্ত্বাবধানে এই দখলমুক্ত অভিযান হয় । যে সকল ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিল ও দোকান করছিল তা জিসিপি দিয়ে গুড়িয়ে দিল জেলা প্রশাসন। সদর মহকুমা শাসক আধিকারিকরা ছাড়াও পৌরসভা ও পুলিশের…

Read More