UDAN প্রকল্পে আশার আলো, মালদায় বিমান পরিষেবা চালুর দাবিতে সরব বাণিজ্য মহল।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — একসময় আকাশপথে সংযুক্ত ছিল মালদা জেলা। প্রায় পঞ্চাশ-ষাট বছর আগে, ১৯৬০-এর দশকে মালদা পেয়েছিল নিজস্ব বিমান পরিষেবা। সেই সময় জেলার অর্থনৈতিক অবস্থা খুব একটা মজবুত না হলেও, কলকাতা ও বালুরঘাটের মতো গন্তব্যে নিয়মিত ছোট বিমান চলাচল করত। মালদা বিমানবন্দরটি ১৯৬২ সালের দিকে একটি ছোট ডোমেস্টিক এয়ারস্ট্রিপ হিসেবে নির্মিত হয়।প্রথমদিকে বায়ুদূতের মতো…

