নির্দোষদের মুক্তি ও তৃণমূলের প্রাক্তন যুব নেতার গ্রেপ্তারের দাবিতে উত্তাল চাঁচল।
নিজস্ব সংবাদদাতা, মালদা—- — গন্ডগোলের ঘটনায় ধৃত নির্দোষ অভিযুক্তদের দ্রুত মুক্তি দেওয়া এবং গন্ডগোলে জড়িত তৃণমূলের প্রাক্তন যুব নেতাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই দাবীতে চাঁচল থানায় শুক্রবার রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তার আন্দোলন শুক্রবার বিকাল থেকে রাত পেরিয়ে শনিবার খবর লেখা পর্যন্ত জারি রয়েছে বলে জানা গেছে।…

