রাজ্য নাট্য প্রতিযোগিতায় চারটি বিভাগে শ্রেষ্ঠত্বের মুকুটে বুনিয়াদপুর আরণী নাট্য সংস্থা।
বুনিয়াদপুর, নিজস্ব সংবাদদাতা : – এক সাথে তিন বিভাগে প্রথম স্থান ও এক বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে রাজ্যব্যাপী নাট্য প্রতিযোগিতায় অনন্য রেকর্ড করলো দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর শহরের আরণী নাট্য সংস্থা। দেহশ্রী ব্যাযামাগার -এর ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী চলা রায়গঞ্জ দিপালী উৎসব ২০২৫ নাট্য প্রতিযোগিতায় মোট নয়টি নাট্য সংস্থা তাদের নাটক পরিবেশন করেন।…

