নাওয়া-খাওয়া ভুলে রক্ষাকালী প্রতিমা গড়ায় ব্যস্ত দক্ষিণ দিনাজপুরের মৃৎশিল্পীরা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নাওয়া খাওয়া ভুলে এখন একটাই কাজ — কালী প্রতিমা বানানো। হ্যাঁ, শতাব্দী প্রাচীন বোল্লা রক্ষাকালী পুজো উপলক্ষ্যে ভক্তদের কাছে বিক্রির জন্য পুরোদমে চলছে এই প্রতিমা তৈরির কাজ। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বোল্লায় রক্ষাকালী পুজো। পুজোর দিনে এখানে উপস্থিত হন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের পাশাপাশি আসাম, বাংলাদেশ, বিহার এমনকি…

