যুবশক্তিকে এগিয়ে আনতেই সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা: বালুরঘাটে সুকান্ত মজুমদার।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আজ ২২শে ডিসেম্বর এবং আগামীকাল তেইশে ডিসেম্বর দুদিন ব্যাপী সাংসদ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো বালুরঘাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে বিজেপির প্রতিটি সাংসদ সারাদেশব্যাপী তাদের সংসদীয় ক্ষেত্রে এই সাংসদ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে। সেই কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে…

Read More

বালুরঘাটে ইউরো কিডস স্কুলের প্রথম বর্ষের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উৎসবের আবহ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বাইশে ডিসেম্বর সোমবার বালুরঘাট দিপালী নগর ময়দানে ইউরো কিডস স্কুলের প্রথম বর্ষের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি যোগা, ড্রিল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ছাত্রছাত্রীদের অভিভাবক ও অভিভাবকদের…

Read More

মানিকচকে চাঞ্চল্য: নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্রথম বর্ষের ছাত্রী মাধুরীর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার মানিকচক থানা এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ভূতনী ব্রীজ থেকে ফুলহার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক কলেজ ছাত্রী। সোমবার এই ঘটনাকে ঘিরে জোর ‘চাঞ্চল্য ছড়াল মানিকচকের মথুরাপুর শংকরটোলা সংলগ্ন ভূতনী ব্রীজ এলাকায়। জানা গেছে, মৃত ছাত্রীর নাম মাধুরী কর্মকার। বয়স ২০ বছর। বাড়ি ভূতনীর উত্তর চন্ডীপুরের পুলিনটোলায়। সে মানিকচক কলেজের প্রথম…

Read More

রাতের অন্ধকারে রহস্যময় হত্যাকাণ্ড, দুই মহিলা আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের।

মালদহ, নিজস্ব সংবাদদাতা:- মালদহে ফের খুন। এবারে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে এক ব্যক্তিকে ভুজালি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বৈষ্ণবনগর থানা এলাকার কেবিএস ছোটো কামাত এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম আতাবুর রহমান (৪৫)। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রে ওই ব্যক্তির গোঙানির আওয়াজ শুনে চিৎকার করতে শুরু করে পরিবারের লোকজন। কিন্তু…

Read More

বড়দিন ও বর্ষবরণে দিঘায় পর্যটক ঢল, যানজট এড়াতে কড়া ট্রাফিক ব্যবস্থা জেলা পুলিশের।

ষতমলুক, নিজস্ব সংবাদদাতা :- রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা।সেই দিঘায় সারা বছর মানুষের আনাগোনা ঘটলেও বড়দিন ও বর্ষবরণে সংখ্যা কয়েকগুন বেড়ে যায়। যানজট মুক্ত রাখতে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ। দিঘায় প্রবেশের ক্ষেত্রে বেশকিছু নিষেধাজ্ঞা জারি করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সোমবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইনের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে,…

Read More

ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনা, চন্দ্রকোনায় পর্যটক বোঝাই বাসের ধাক্কা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘন কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে পর্যটকদের বাস, ঘটনায় আহত ৮ জন,যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর। সোমবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বওড়া এলাকায়। জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত দিঘা থেকে হুগলির কামারপুকুর যাচ্ছিল বাসটি। আর তখনি চন্দ্রকোনা থেকে রামজীবনপুর গামী রাজ্য সড়কের বওড়া এলাকায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা…

Read More

হাতি দেখতে গিয়ে বিপদ, শালবনিতে হাতির হামলায় জখম যুবক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হাতি দেখতে গিয়ে হাতির হামলায় জখম হলেন বছর তিরিশের এক যুবক। সোমবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনির টাঁকশাল সংলগ্ন চ্যাংশোল এলাকায়। এলাকাটি মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি রেঞ্জের অধীন। ওই এলাকায় এই দিন সকালে ৬টি হাতির একটি দল পৌঁছলে স্থানীয়রা এলাকায় ভিড় করেন। তারা চিৎকার চেঁচামেচি করে হাতিগুলিকে গভীর জঙ্গলে…

Read More

রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, কেশপুরে হাজার হাজার কর্মী নিয়ে পথে নামল CPI(M)

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বর্তমান রাজ্য সরকারের একাধিক দুর্নীতির অভিযোগ তুলে “বাংলা বাঁচাও” বার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের ধলহারার ঝলকা ব্রিজ হয়ে কেশপুর পর্যন্ত মিছিল করলো সিপিআইএম নেতৃত্ব। জানা গিয়েছে সোমবার এই মিছিলে কয়েক হাজার সিপিআইএম কর্মী সমর্থক পা মিলিয়েছেন,এইদিন প্রায় ১২ কিলোমিটার এই মিছিল করে কেশপুরে পথসভার মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি।এই দিন…

Read More

ব্লাড ব্যাংকের ঘাটতি মেটাতে চন্দ্রকোনারোডে বাস শ্রমিক ও হকার ইউনিয়নের রক্তদান শিবির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বাস পরিবহন শ্রমিক ও হকার্স ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে দুইজন মহিলা সহ ৩০ জন রক্তদাতা রক্তদান করেন।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী…

Read More

পথশ্রী প্রকল্পে উমরাপাতায় নতুন পাকা রাস্তার উদ্বোধন, স্বস্তিতে গ্রামবাসী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভার অন্তর্গত গোয়ালতোড় অঞ্চলের উমরাপাতা এলাকায় আনুমানিক ৭৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা উদ্বোধন করা হলো সোমবার। এই দিন বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BDO দেবঋষি ব্যানার্জি,পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে,বন ও ভূমি কর্মদক্ষ কার্তিক বাগদি,মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ কাশীনাথ মান্ডি,এলাকার…

Read More