‘বিচারাধীন’ তালিকার প্রতিবাদে মালদা শহরে মিছিল।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— কোন ভোটারকে বিচারাধীন রাখা চলবে না। খসড়া ভোটার লিস্ট অনুযায়ী সমস্ত মানুষকে ভোটাধিকার দিতে হবে-মঙ্গলবার এমনটাই দাবী তুলে মালদায় পথে নামলেন সাধারণ নাগরিকরা। নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের ব্যানারে মিছিল করলেন মালদা শহরের বুকে। মিছিল শুরু হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে। যা শহরের বিভিন্ন পথ ঘুরে জেলাশাসকের দপ্তরের উদ্দেশ্যে মার্চ করে।…

