গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গৌড়বঙ্গ স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার চারজনের এক ডাকাত দল।

নিজস্ব সংবাদদাতা, মালদা: ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গৌড়বঙ্গ স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার চারজনের এক ডাকাত দল। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র হাঁসুয়া, লোহার রড এবং দড়ি। পুলিশ সূত্রে জানা গেছে ৮ থেকে ৯ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন এলাকায় জমায়েত হয়েছিল। গোপন…

Read More

ভোটার তালিকায় বড়সড় গরমিলের অভিযোগ উঠল বালুরঘাট ব্লকের হ্যালো অমৃত খণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায়।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকায় বড়সড় গরমিলের অভিযোগ উঠল বালুরঘাট ব্লকের হ্যালো অমৃত খণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার গ্রাম পঞ্চায়েত প্রধান দেবদূত বর্মন স্কুটনি করতে গিয়ে চমকে যান। তাঁর দাবি, পরিতোষ সরকারসহ পাঁচজন ভোটারের এপিক নম্বরের সাথে ভিন রাজ্যের ভোটারদের নম্বর মিলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ভোটার তালিকা খতিয়ে দেখতে বেরিয়ে এই…

Read More

সুকান্ত মজুমদারের সঙ্গে চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ড: অশোক লাহিড়ী।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- দীর্ঘদিন পর নিজের ব্যাস্ততা থেকে সময় বের করে ফের নিজের শহরে চায়ে পে চর্চায় মাতলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শুধু তিনি একা নন তার সংগে এই চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ড: অশোক লাহিড়ী। বুধবার সন্ধায় বালুরঘাট থানা মোরে এই চায়ে পে চর্চায়…

Read More

সুকান্ত মজুমদার চকরাম প্রসাদ গ্রামটি দত্তক নিয়েছিলেন এবং গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথা রাখলেন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘ ছয় বছর পর বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বুধবার বিকেল বেলা চকরাম প্রসাদ গ্রামের দীর্ঘ ২ কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন করা হলো। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জেতার পর সুকান্ত মজুমদার গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ওই গ্রামের রাস্তাটি পাকা করে দেবেন। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়…

Read More

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বি.এড. কলেজ ইউ.জি.সি. – এর ঘোষণায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ হতে ২০২৯-২০৩০ শিক্ষাবর্ষ পর্যন্ত স্বশাসিত কলেজের স্বীকৃতি লাভ করেছে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বি.এড. কলেজ ইউ.জি.সি. – এর ঘোষণায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ হতে ২০২৯-২০৩০ শিক্ষাবর্ষ পর্যন্ত স্বশাসিত কলেজের স্বীকৃতি লাভ করেছে। সেই উপলক্ষ্যে আজ ৫ ই মার্চ বুধবার বেলা ১১টা৩০ মিনিটে বালুরঘাট বি.এড. কলেজের সভাকক্ষে জেলার সকলস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিতি ছিলেন দক্ষিণ…

Read More

অগ্নিনির্বাপন কেন্দ্রের জন্মদিন হিসেবে পালন করল কেন্দ্রের দমকল আধিকারিকেরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ২০২৪ সালের ৫ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্য অগ্নিনির্বাপন জরুরি পরিষেবা দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে উদ্বোধন হয়েছিল অগ্নিনির্বাপন কেন্দ্রের,ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আজকের দিনে অগ্নিনির্বাপন কেন্দ্রের জন্মদিন হিসেবে পালন করল কেন্দ্রের দমকল আধিকারিকেরা,এই দিন কেক কাটার পাশাপাশি ব্লাড ব্যাংক রক্তদান শিবিরের আয়োজন…

Read More

বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১ নম্বর অঞ্চলের পাল্টাগড় এলাকায় ভোটার কার্ড পর্যবেক্ষণ করলো তৃণমূল নেতাকর্মীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্য তৃনমূলের নির্দেশ অনুসারে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার কার্ড পর্যবেক্ষণ, মূলত আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ওই নির্বাচনে ভুয়ো ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য তৃণমূলের পক্ষ থেকে, সেই নির্দেশ মত আজ অর্থাৎ বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১ নম্বর অঞ্চলের পাল্টাগড় এলাকায় ভোটার কার্ড পর্যবেক্ষণ করলো…

Read More

মধ্যাহ্নভোজের স্বাদ বাড়াতে অভিনব উদ্যোগ বালুরঘাট পৌরসভার।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- মধ্যাহ্নভোজের স্বাদ বাড়াতে অভিনব উদ্যোগ বালুরঘাট পৌরসভার। বুধবার শহরের সমস্ত বিদ্যালয়ের রান্নাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী রন্ধন প্রতিযোগিতা। মিড-ডে মিল প্রস্তুতকারী এই কর্মীদের হাতেই পড়ুয়াদের সুস্বাস্থ্য নির্ভর করে, আর সেই কারণেই তাঁদের উৎসাহিত করতেই এই আয়োজন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সুস্বাদু ও পুষ্টিকর খাবার পরিবেশন করেন। বিচারকদের রায়ে সেরা রান্নার স্বীকৃতি পেলেন…

Read More

অত্যন্ত ধীর গতিতে জল সরবরাহ হচ্ছে, যার ফলে নির্দিষ্ট সময়ে কৃষি জমিতে জল দিতে সমস্যায় পড়ছেন চাষিরা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সরকারি সাবমারসিবল পাম্পে সমস্যা। বোরো ধান চাষে বিপাকে বালুরঘাটের চাষীরা। ইতিমধ্যেই বীজতলা প্রক্রিয়া সম্পূর্ণ করে বোরো ধান রোপনের কাজ চলছে বালুরঘাটের কৃষি জমিতে। ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের গাজীপুর এলাকায় রয়েছে সরকারি সাবমারসিবল। কিন্তু সেখান থেকে অত্যন্ত ধীর গতিতে জল সরবরাহ হচ্ছে। যার ফলে নির্দিষ্ট সময়ে কৃষি জমিতে জল দিতে সমস্যায় পড়ছেন চাষিরা।…

Read More

আধার কার্ডে ভুল সংশোধন, নতুন কার্ড তৈরির সমস্যার মতো বিষয়গুলিকে মাথায় রেখেই তার সংসদ কার্যালয়ে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সাধারণ মানুষের আধার কার্ড সংক্রান্ত সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। আধার কার্ডে ভুল সংশোধন, নতুন কার্ড তৈরির সমস্যার মতো বিষয়গুলিকে মাথায় রেখেই তার সংসদ কার্যালয়ে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সুকান্ত মজুমদার জানিয়েছেন, আধার অথরিটি ও পোস্ট অফিসের সহযোগিতায় এই ক্যাম্প পরিচালিত হচ্ছে। যাঁদের…

Read More