ইসি অফিসের সামনে তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- কলকাতায় ইলেকশন কমিশনের দফতরের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সূত্রের খবর, কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দুই দলের কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা ধস্তাধস্তিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বুঝে দ্রুত হস্তক্ষেপ…

Read More

সাঁকরাইলে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- হাওড়ার সাঁকরাইলে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী গোপাল পোদ্দার-এর।ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে সাঁকরাইল হাজী এসটি মল্লিক হাসপাতাল-এ। পেটে ব্যথার অভিযোগ নিয়ে সাঁকরাইল থানার অন্তর্গত বানিপুর ২ পঞ্চায়েতের শীতলাতলা এলাকার বাসিন্দা গোপাল পোদ্দারকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর পরিবারের সদস্যরা।পরিবারের…

Read More

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কলকাতায়, গ্যাস সংকটে টালমাটাল খাবারের হোটেল ব্যবসা।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে শহর কলকাতার ছোট-বড় খাবারের হোটেল ও স্ট্রিট ফুড ব্যবসায়। রান্নার গ্যাস বা এলপিজি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন হোটেল মালিকরা।প্রতিদিন কাজের ফাঁকে বা যাতায়াতের সময় যেসব মানুষ রাস্তার ধারের ছোট হোটেলগুলোতে ভরসা করে খাবার খান, সেই হোটেলগুলোর অনেকই এখন বন্ধের মুখে।…

Read More

পরকীয়ার জেরে ভয়াবহ হামলা, হাসপাতালে দু’জন।

সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা:- দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর এলাকায় দিনের আলোয় এক ভয়াবহ রক্তাক্ত ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি বিউটি পার্লারের ভেতরে ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন পার্লারের মালকিন ও এক যুবক।আহত মহিলা রুপবানী দাস (পম্পা), বয়স আনুমানিক ৪৯ বছর। তিনি স্থানীয় রামকৃষ্ণনগর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে একটি বিউটি পার্লার চালাতেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা…

Read More

মাঠে জগিং, ক্রিকেট—প্রচারে নতুন স্টাইল সিদ্ধার্থর।

কালনা, পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- ভোটের প্রচারে ভিন্ন ধারা—সকালে মাঠে নেমে শরীরচর্চা ও সাধারণ মানুষের সঙ্গে সময় কাটালেন কালনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার।শুক্রবার ভোরে কালনার রাজবাড়ির মাঠে দেখা যায় তাঁকে জগিং করতে। পাশাপাশি স্থানীয় বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলেন, যোগাভ্যাস করেন এবং মাঠে উপস্থিত বয়স্ক ও যুবকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তাঁদের…

Read More

রাস্তা বন্ধ, চিকিৎসা বন্ধ—ডোমকলে ক্ষোভ।

ডোমকল, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের ডোমকলের ৬ নম্বর অঞ্চলের লস্করপুর গ্রামে উপ-স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।স্থানীয়দের অভিযোগ, যে জমির উপর উপ-স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি হয়েছে, সেটি শাসকদলের এক প্রাক্তন প্রধানের ব্যক্তিগত জমি। জমির যথাযথ রেজিস্ট্রি না করেই সেখানে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা…

Read More

মাঠে শরীরচর্চা, সেখান থেকেই প্রচার স্বপন দাসের।

শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের ভিন্ন ধারায় নজর কাড়ছেন বিজেপি প্রার্থী স্বপন দাস। প্রাক্তন শিক্ষক হিসেবে পরিচিত এই প্রার্থী প্রতিদিন ভোরবেলা মাঠে শরীরচর্চার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলছেন।পেশাগত জীবনে তিনি ছিলেন বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক। সেই অভ্যাস বজায় রেখেই প্রতিদিন সকালে শান্তিপুরের বিভিন্ন মাঠে শরীরচর্চা করতে দেখা যায় তাঁকে। সোমবার সকালেও…

Read More

আইপ্যাক বিতর্কে তৃণমূলের কড়া প্রতিক্রিয়া।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- প্রার্থিপদ পেতে আইপ্যাকের তরফে ২০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হতেই সেই মন্তব্যকে কড়া ভাষায় খণ্ডন করল তৃণমূল কংগ্রেস।শুক্রবার কাটোয়ার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, যেসব বিধায়ক নমিনেশন পাননি, তাঁরা আবেগের বশে বিভিন্ন মন্তব্য করছেন, যা দলের পক্ষে ক্ষতিকর।প্রসঙ্গত, পূর্বস্থলী…

Read More

কালনায় বিজেপির অন্দরে কোন্দল, প্রার্থী নিয়ে বিক্ষোভ।

কালনা, নিজস্ব সংবাদদাতা:- কালনায় বিজেপি মনোনীত প্রার্থী সিদ্ধার্থ মজুমদার যখন কালনা শহরে নেমে প্রচার পদযাত্রায় ব্যস্ত, ঠিক তখনই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। গতকাল রাতের পর এদিন শুক্রবার বিকেলেও কালনার নিভুজি বাজার এলাকায় থাকা, কাটোয়া সংগঠনিক জেলা পার্টি অফিসে তালা দেওয়ার পাশাপাশি, রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মীদের একাংশ। প্রার্থী পছন্দ নয়, এই প্রার্থী থেকে…

Read More

মহিষগ্রামের ২৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৬০ জন বিজেপি কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেস-এ।

বড়ঞা, নিজস্ব সংবাদদাতা:-মুর্শিদাবাদ জেলার বড়ঞা ৬৭ নম্বর বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পরের দিনেই রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা গেল। সাবলদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিষগ্রামের ২৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৬০ জন বিজেপি কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেস এ যোগদান করলেন শুক্রবার বিকেলে। কুলি চৌরাস্তার তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বড়ঞা উত্তরের ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জর্জ নবাগতদের হাতে…

Read More