ঠিকাদারের বিরুদ্ধে কাজে ঢিলেমির অভিযোগ গ্রামবাসীদের।
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দ্রুত কালভার্টের কাজ সম্পূর্ণ করার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঠিকাদারের বিরুদ্ধে কাজে ঢিলেমির অভিযোগ গ্রামবাসীদের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষিপুর গ্রাম পঞ্চায়েতের তেলিগছ এলাকায়। জানা গিয়েছে লক্ষ্মীপুর থেকে লালবাজার যাওয়ার রাস্তার মাঝখানে কালভার্ট নির্মাণের কাজ শুরু করে ঠিকাদার সংস্থার কর্মীরা। প্রায় ২ মাস হয়ে…

