দলের অন্দরে দুর্নীতির অভিযোগ, গর্জে উঠলেন দিলীপ বর্মণ, পৌর বোর্ড মিটিংয়ে চরম নাটক।
শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- নজিরবিহীন। পৌরনিগমের বোর্ড মিটিং থেকে দলেরই মেয়র পারিষদকে বের করে দিলেন মেয়র ও ডেপুটি মেয়র। বোর্ড মিটিং থেকে বাইরে বেরিয়ে এসে মেয়র ও ডেপুটি মেয়রের বিরুদ্ধে সরব হলেন মেয়র পারিষদ। বুধবার এমনই ঘটল শিলিগুড়ি পৌরনিগমের বোর্ড মিটিংয়ে। তৃণমূল পরিচালিত পৌরনিগমের মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করলেন…

