পুজোর প্রস্তুতির মধ্যেই মাঠে নীলগাই! বামনগোলায় বিরল দৃশ্যে বিস্মিত গ্রামবাসী।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —এবার বামনগোলা ব্লকের, নালাগোলা এলাকার আইসনী নবাব নগর, দেখা মিলল নীল গায়ের এলাকার বাসিন্দারা গ্রামের মন্দির পুজো রয়েছে সেই উপলক্ষে মন্দির সাজানোর সময়, হালকা বৃষ্টির মধ্যে দেখতে পাই একটি গরুর মত পশু ঘোরাফেরা করছে মাঠে,সেই মুহূর্তে গ্রামের বাসিন্দারা সনাক্ত করতে পারে সেটি নীলগাই। সেই নীলগাই টি হঠাৎ করে ভয় পেয়ে পালিয়ে যাই।…

Read More

প্রয়াত বাবলা সরকারকে স্মরণে খুঁটিপুজো, সুকান্ত স্মৃতি সংঘের থিম এবার ‘উপাসনা গৃহ’।

নিজস্ব সংবাদদাতা, মালদা :- মালদা শহরের মহানন্দাপল্লী সার্বজনীন দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ল রবিবার। খুঁটিপুজোর মাধ্যমে ৪৭তম বর্ষের পুজো প্রস্তুতি শুরু করলেন সুকান্ত স্মৃতি সংঘের পুজো উদ্যোক্তারা। এদিন সকালে ধর্মীয় আচার মেনে পুজো মন্ডপ প্রাঙ্গণে খুঁটিপুজোর আয়োজন করা হয়। খুঁটিপুজো পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল চৈতালী ঘোষ সরকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে…

Read More

মানসিক ভারসাম্যহীন ফজলু মমিন নিখোঁজ, দিন গুনছে উদ্বিগ্ন পরিবার—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন খোঁজ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ফজলু মমিন গত কয়েকদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ। পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি, তারপর আর কোনও খোঁজ মেলেনি। নিখোঁজ ফজলু মমিনের মাথায় কিছুটা মানসিক সমস্যা রয়েছে। মুখে সাদা দাড়ি, দেখতে সহজেই চিনতে পারার মতো। কিন্তু এতদিন কেটে গেলেও কোথাও থেকে…

Read More

রাস্তার বেহাল দশাই মৃত্যুর কারণ! রানিগঞ্জে অ্যাম্বুলেন্স আসতে দেরি, পথেই প্রাণ গেল সোষ্টি বাওয়ারির।

রানিগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- রানিগঞ্জের রানিসায়ের মোড় কদম ডাঙ্গা এলাকায় গাড়ির ধাক্কায় সোষ্টি বাওয়ারি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বলা হচ্ছে যে ঘটনার পর আহত ব্যক্তি প্রায় আধ ঘন্টা বেঁচে ছিলেন কিন্তু অ্যাম্বুলেন্স সময়মতো না পৌঁছানোর কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনার পর, ক্ষুব্ধ জনতা মৃতদেহটি রাস্তায় রেখে হট্টগোল শুরু করে এবং এই ঘটনার জন্য রাস্তার…

Read More

অঙ্গদানেই বাঁচবে প্রাণ: আরামবাগে সঞ্জীবনী অভিযানে সচেতনতা বার্তা।

হুগলি, নিজস্ব সংবাদদাতা:- হুগলি জেলার আরামবাগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি— ‘সঞ্জীবনী অভিযান’, যার মূল বার্তা ছিল: “অপর মানুষের জীবনে আলো আনুন, অঙ্গদানের মাধ্যমে”।এই কর্মসূচির আয়োজন করে আরামবাগ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে পথনাটিকা, র‍্যালি ও সেমিনারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে অঙ্গদানের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।অনুষ্ঠানে অংশ নেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ও…

Read More

নারায়ণপুরে সরকারি শিবিরে জনসংযোগে জোর, সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রীর ঘোষণামত গোটা রাজ্যের পাশাপাশি ২ আগষ্ট শনিবার বুনিয়াদপুর পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের অধীনস্থ নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে শুভ সূচনা হলো পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির। এদিন এই কর্মসূচির শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। প্রশাসনিক সূত্রের খবর, এলাকার ছোটখাটো কিন্তু জরুরি সমস্যা, যেমন নিকাশি, জল প্রকল্প, রাস্তার…

Read More

আকচা গ্রামে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি, উপস্থিত বিধায়িকা রেখা রায়সহ প্রশাসনিক কর্তারা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজ থেকে শুরু হল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আকচা গ্রাম পঞ্চায়েতের নিজ উপপাড়া এলাকায় অনুষ্ঠিত এই বিশেষ ক্যাম্পে একাধিক সরকারি পরিষেবার ব্যবস্থা করা হয় উপভোক্তাদের জন্য। এই ক্যাম্পে সরেজমিনে পরিদর্শন করেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন…

Read More

বালুরঘাটে শুরু ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি, ওয়ার্ডভিত্তিক শিবিরে মিলবে সমস্যার সমাধান।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এদিন থেকে শুরু হল ‘পাড়ায় সমাধান’ ক্যাম্প। বালুরঘাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এদিন পাড়ায় সমাধান ক্যাম্পের শুভ সূচনা হয়। এদিন বালুরঘাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তারণচন্দ্র হাই স্কুলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পের শুভ সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান,…

Read More

দক্ষিণ দিনাজপুরে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’— বুথ স্তরে পৌঁছাচ্ছে প্রশাসন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যব্যাপী ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই জনমুখী উদ্যোগে বাদ পড়েনি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লক। শনিবার বালুপাড়া কলোনি নিবেদিতা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে প্রথম শিবির অনুষ্ঠিত হয়।এদিনের শিবির ঘিরে ব্যাপক জনসাড়া লক্ষ্য করা যায়। বিশেষভাবে উপস্থিত ছিলেন কুমারগঞ্জ ব্লকের বিডিও শিবাস বিশ্বাস, কুমারগঞ্জ বিধানসভার…

Read More

ভিনরাজ্যে হেনস্থার আতঙ্ক, পরিযায়ী শ্রমিকদের জন্য নথিভুক্তি জোরদার করছে সরকার।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের নিরাপত্তা ও সরকারি সহায়তা নিশ্চিত করতে পরিযায়ী শ্রমিকদের নাম সরকারি খাতায় নথিভুক্ত করার উদ্যোগ জোরদার করেছে দক্ষিণ দিনাজপুর জেলা শ্রম দপ্তর। হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে শ্রমিক হেনস্থার ঘটনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩ সাল থেকে দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের…

Read More