পারপতিরামে দেড় কিমি কংক্রিট রাস্তার শিলান্যাস, স্বস্তিতে গ্রামবাসী।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারপতিরামে আজ প্রায় দেড় কিলোমিটার কংক্রিটের রাস্তার শিলান্যাস অনুষ্ঠিত হলো। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে এক কোটি দুই লক্ষ পঞ্চান্ন হাজার নয়শো সপ্তানব্বই টাকা। রাস্তার কাজ শুরু হবে পারপতিরাম কলোনি পাড়ার সুজিত সাহার বাড়ির সামনে থেকে এবং শেষ হবে তুড়ি পাড়ায়। শিলান্যাস অনুষ্ঠানে…

