সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- প্রকাশিত হল SIR র খসড়া তালিকা। মালদা জেলায় বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় দুই লক্ষ ভোটারের নাম। এমনটাই জানা গিয়েছে প্রশাসনের একটি সূত্র থেকে। জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা প্রায় ৩২ লক্ষ । যার মধ্যে প্রায় ২ লক্ষ ভোটারের নাম সম্ভাব্য বাদ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।যদিও প্রশাসনের একটি সূত্র থেকে…

Read More

গড়বেতার জিরাপাড়া গ্রাম পঞ্চায়েতকে নারী ও শিশু কল্যাণে বিশেষ স্বীকৃতি রাজ্যের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা রাজ্যের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের তিন নম্বর জিরাপাড়া গ্রাম পঞ্চায়েত নারী ও শিশু বান্ধবের উপর উন্নয়নমূলক কাজের জন্য সম্মান প্রদান করা হয় কলকাতার নিউ টাউনে B R আম্বেদকর ইনস্টিটিউট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভলপমেন্টের উদ্যোগে, মঙ্গলবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে,পাশাপাশি তিনি জানিয়েছেন সম্মান…

Read More

চন্দ্রকোনারোড সিদ্ধেশ্বর বিদ্যাপীঠের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, অংশ নিলেন ৫০ জন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সিদ্ধেশ্বর বিদ্যাপীঠ স্কুলের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে ১০ জন মহিলা সহ ৫০ জন রক্তদাতা রক্তদান করেন,এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির কার্যকারী সভাপতি…

Read More

বিয়ের আশ্বাস দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, প্রেমিকের বাড়িতে অনশন শুরু যুবতীর।

মালদা, নিজস্ব সংবাদদাতা : — আড়াই বছরের সম্পর্কের পরিণতি চেয়ে প্রেমিকের বাড়ির সামনে কনকনে শীত উপেক্ষা করেই ধর্না শুরু বৈষ্ণবনগর থানা এলাকার কেবিএসের এক যুবতীর। মূলত বৈষ্ণবনগর থানা এলাকার ভগবানপুর জরলাহী গ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।কেবিএস এলাকার বাসিন্দা ওই যুবতীর দাবি, জরলাহীর বাসিন্দা রিপন মিঞার সাথে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মাসখানেক…

Read More

মালদার হবিবপুর সীমান্তে অনুপ্রবেশ, গ্রামবাসীর ধাওয়ায় ধরা পড়ল বাংলাদেশি গোরু পাচারকারী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- ভারতীয় সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করে গোরু পাচারের ছক কষেছিল এক বাংলাদেশি গোরু পাচারকারী। কিন্তু শেষ রক্ষা হলোনা। ধরা পড়ল পুলিশের জালে। ধৃত বাংলাদেশিকে রবিবার পেশ করা হল মালদা জেলা আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশির নাম রুবেল। বয়স ৩৬ বছর। বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার অকৈল এলাকায়। সে কয়েকজন সঙ্গীকে নিয়ে মালদার…

Read More

মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে আদিবাসী জমি দখলের চেষ্টা, আদালতের দ্বারস্থ ভুক্তভোগী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও আদিবাসী জমি দখলের অভিযোগ উঠল তৃণমূলের এক কর্মীর বিরুদ্ধে।যা ঘিরে চাঞ্চল্য এলাকা মালদা জেলা জুড়ে।মালদা জেলার পুরাতন মালদা থানা এলাকার ১২ নং জাতীয় সড়কের ধারে কয়েক কোটি টাকার জমি দখল করে রাতারাতি ঘর তৈরীর চেষ্টা করে খুশি রাজবংশী নামে এক তৃণমূল কর্মী। থানায় অভিযোগ জানিয়েও পুলিশ নীরব দর্শকের ভুমিকায়।…

Read More

কাজের মাঝেই অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন চাষি, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- জমিতে কীটনাশক স্প্রে করার সময় ঘটল মর্মান্তিক ঘটনা। হঠাৎ করে অসুস্থ হয়ে জমিতেই লুটিয়ে পড়ে মৃ/ত্যু হল বছর ৪০শের এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার তুলসীডাঙ্গা এলাকায়। জানা গেছে, মৃ/ত ব্যক্তির নাম সঞ্জয় সাহা। বাড়ি তুলসীডাঙ্গা এলাকায়। পরিবার সূত্রে খবর, এদিন তিনি তার কাকার সাথে। জমিতে কীটনাশক স্প্রে করছিলেন। কিন্তু অর্ধেক…

Read More

আট ফ্রাঞ্চাইজি দল নিয়ে কাল থেকে শুরু বেঙ্গল সুপার লিগ ফুটবল প্রতিযোগিতা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—শুরু হতে চলেছে নৈশকালীন ‘বেঙ্গল সুপার লিগ’ ফুটবল প্রতিযোগিতা।আগামীকাল অর্থাৎ রবিবার বিকেল থেকে রাজ্যে শুরু হচ্ছে নৈশকালীন ‘বেঙ্গল সুপার লিগ’ ফুটবল প্রতিযোগিতা। শনিবার মালদা জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানান কর্মকর্তারা। শ্রাচী স্পোর্টস এবং আই এফ এর উদ্যোগে আটটি ফ্রাঞ্চাইজি দলকে নিয়ে জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই প্রতিযোগিতা চলবে।…

Read More

ভোটার তালিকায় বাবার নামের ভুলে চরম আতঙ্ক, হৃদরোগে মৃত্যু BLA-2 কর্মীর।

মালদা, কালিয়াচক, নিজস্ব সংবাদদাতা:— নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বাবার নামের তথ্যগত ত্রুটির জেরে তীব্র এস‌আইআর আতঙ্কে ফের এক তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট বিএলও২ (BLA-2)দায়িত্বে থাকা কর্মীর মৃত্যুর অভিযোগ। মৃত কর্মীর নাম বরকত শেখ(৩৫)। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে কালিয়াচক তিন বিডিও অফিস চত্বর থেকে হাসপাতাল পর্যন্ত ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই মৃত্যু স্বাভাবিক নয়,…

Read More

চকলেটের লোভ দেখিয়ে নাবালিকাদের নির্যাতন, ১৩ সাক্ষীর ভিত্তিতে দোষী সাব্যস্ত অভিযুক্ত।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ২ নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে দোষীর ২০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক রাজীব সাহা।আইনজীবী সার্থক দাস জানান, চকলেটের লোভ দেখিয়ে দুই নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর ঘটনায় ২০২১ সালের ৩ মে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের…

Read More