বালুরঘাট দিপালী নগর ময়দানে সদর চক্রের ৪১তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, অংশ নিল হাজার পড়ুয়া।

দক্ষিণদিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ তেইশে ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বালুরঘাট দিপালী নগর ময়দানে বালুরঘাট সদর চক্র ক্রীড়া কমিটির ব্যবস্থাপনায় বালুরঘাট সদর চক্রের প্রাথমিক ও নিম্নবুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা, শিশুশিক্ষা ও বিশেষ চাহিদা সম্পন্ন কেন্দ্র সমূহের ৪১তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বালুরঘাট সদর চক্রের সমস্ত স্তরের বিদ্যালয় মিলিয়ে মোট এক হাজার ছাত্রছাত্রী আজকের ক্রীড়া প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে।…

Read More

২৩ কিলোমিটার রেললাইনের কাজ দ্রুত এগোচ্ছে, নির্মীয়মান স্টেশন ঘুরে দেখলেন সাংসদ।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার সকালে বালুরঘাট হিলি রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে নির্মিয়মান কামারপাড়া রেলস্টেশন পরিদর্শনে যান বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাট থেকে হিলি প্রায় ২৩ কিলোমিটার রেলপথের জমি অধিগ্রহণের পর রেললাইন পাতার কাজ শুরু হয়েছে। সমগ্র এই লাইনটিকে কয়েকটি ভাগে ভাগ করে নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। মঙ্গলবার সকালে সুকান্ত…

Read More

চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে গড়বেতা দক্ষিণ চক্রের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের গড়বেতা দক্ষিণ চক্রের অবৈতনিক সমস্ত প্রাথমিক,নিম্ন বুনিয়াদি বিদ্যালয়,মাদ্রাসা ও শিশু শিক্ষা নিকেতনের সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে চক্রস্তরিও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় মঙ্গলবার চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে।এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বার্ষিক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।এইদিন…

Read More

গড়বেতায় ছোট গাড়ির মালিক ও ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদান ৩৫ জনের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতার হাসপাতাল মোড়ে ছোট গাড়ির মালিক ও ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে দুইজন মহিলা সহ ৩৫ জন রক্তদাতা রক্তদান করেছেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

Read More

উত্তর মালদায় নরেন্দ্র কাপের আসর, মহিলা ফুটবল দিয়ে শুরু প্রতিযোগিতা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– অনুষ্ঠিত হলো নরেন্দ্র কাপ। উত্তর মালদার সাংগঠনিক জেলার, হবিবপুর বিধান সভার বামনগোলা হাই স্কুল মাঠে এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হলো মঙ্গলবার।সকাল থেকে শুরু হয় মহিলাদের ফুটবল টুর্নামেন্ট। এদিন সকালে খেলা শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন করে, বরণের মধ্যে দিয়ে খেলার শুভ সূচনা হয়।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা নরেন্দ্র…

Read More

মৌলপুরে ভাটার অফিসে রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা নয় খুনের দাবি পরিবারের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- পুরাতন মালদার মৌলপুর এলাকায় এক ভাটার মুন্সির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ওই মুন্সির নাম সাদিকুল ইসলাম (৩৮)। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মৌলপুর এলাকার একটি ইটভাটার অফিস ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় সাদিকুল ইসলামের দেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হতেই এলাকাজুড়ে…

Read More

ন্যূনতম সম্মানিক ও বকেয়া দাবিতে পথে নামলেন আশা কর্মীরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আশা কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে মালদা জেলার বামনগোলা ব্লকের পাকুয়াহাটে কর্মবিরতি র‍্যালির আয়োজন করে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। মঙ্গলবার এই র‍্যালিটি পাকুয়াহাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। সংগঠনের নেত্রী ভারতী বাড়ুইয়ের নেতৃত্বে বিপুল সংখ্যক আশা কর্মী এই কর্মসূচিতে অংশ নেন। র‍্যালি চলাকালীন হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে আশা কর্মীরা তাঁদের দীর্ঘদিনের…

Read More

ভোটার তালিকা সংক্রান্ত তথ্য না দেওয়ার অভিযোগে উত্তাল মহেন্দ্রপুর গ্রাম।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও রেজিস্টার থেকে তথ্য দিতে অস্বীকার করায় অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রামের ঘটনা। অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ি কর্মী মিনতি সাহার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোতচিন্তামন ২১০ নং বুথের ১১ জন বাসিন্দার ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। এমনকি তাদের বাবা-মায়েরও নাম নেই ২০০২…

Read More

দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল গাজোল, ইউনূসের কুশপুতুল দাহ হিন্দু সুরক্ষা মঞ্চের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদা জেলার গাজোলে সোমবার রাতে গাজোল হিন্দু সুরক্ষা মঞ্চ কমিটির উদ্যোগে বাংলাদেশের জিহাদী শক্তির দ্বারা নির্মমভাবে দিপু চন্দ্র দাস কে পুড়িয়ে মারার প্রতিবাদে এবং সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে গাজোলে বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিল করেন। এছাড়া ও বাংলাদেশ সরকারের ইউনুসের কুশপুতুল দাহ করে তারা বিক্ষোভ করেন গাজোলে । তারা প্রথমে গাজোল…

Read More

বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেসে LHB কোচের সূচনা, যাত্রীদের উচ্ছ্বাস।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য মঙ্গলবারে মিলল বড় সুখবর। বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেসে পুরোনো ICF কোচের পরিবর্তে সংযুক্ত হলো আধুনিক LHB কোচ। ভোরবেলায় রেলের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কোচ নিয়ে ট্রেনটির যাত্রা সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া, বালুরঘাটের সাংসদ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত…

Read More