গ্রামীণ যোগাযোগে গতি: জামালপুরে একাধিক রাস্তার উদ্বোধনে খুশি সাধারণ মানুষ।
জামালপুর, নিজস্ব সংবাদদাতা:- পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে জামালপুরে একাধিক গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার উদ্বোধন করা হলো আজ। উন্নয়নের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি সহ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।এদিন রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন,…

