নির্বাচনের দিন ঘোষণা হতেই কেশপুরে তৃণমূলের পথসভা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: আসন্ন ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এর দিন ঘোষণা হওয়ার পরই রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে জেলায়। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৪ নম্বর অঞ্চলের আমুড়িয়ার কাশিপুর বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়।রবিবার বিকেলে আয়োজিত এই পথসভা ডাকা হয় তৃণমূল কংগ্রেস-এর কৃষক ও ক্ষেতমজুর সেলের উদ্যোগে।…

Read More

চারদিনের লোকসংস্কৃতি উৎসব, প্রস্তুতি তুঙ্গে জটেশ্বরে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বরের কাঁঠালবাড়ি মোড় এলাকায় আগামী ১৬ মার্চ, সোমবার থেকে শুরু হতে চলেছে ১৫তম বর্ষের লোকশিল্পীদের সমন্বয়ে আয়োজিত লোক সংস্কৃতি ও সঙ্গীত মিলন মেলা। চারদিনব্যাপী এই অনুষ্ঠান চলবে ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত। জানা গিয়েছে, উত্তরবঙ্গের প্রাচীন জনজাতি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস, তাদের নিজস্ব সংস্কৃতি এবং উত্তরবঙ্গের জনপ্রিয় ভাওয়াইয়া গানকে তুলে ধরতেই প্রতিবছর…

Read More

ব্রিগেডগামী বিজেপি কর্মীদের জল ও শুকনো খাবার, পাঁশকুড়ায় উদ্যোগ শুভেন্দু অধিকারীর।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডের প্রধানমন্ত্রীর সভার উদ্দেশ্যে হাজার হাজার মানুষ বাসে করে রওনা দিচ্ছে বিজেপি কর্মীদের, কর্মীদের স্বার্থে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব পাঁশকুড়া বিধানসভার হলদিয়া মোড়ে করা হয়েছে ক্যাম্প, ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়া গাড়িগুলিতে জল ও শুকনো খাবার তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সহযোগিতা করতে চলেছে…

Read More

এলপিজি সরবরাহ নিয়ে কড়া নজরদারি জেলা প্রশাসনের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: এলপিজি গ্যাস সরবরাহ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় নজরদারি বাড়াল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। শনিবার এক সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানান জেলাশাসক বিজিন কৃষ্ণা।তিনি জানান, জেলা স্তরে এলপিজি মনিটরিং কমিটি-র বৈঠক করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার, বিভিন্ন ওয়েল মার্কেটিং কোম্পানির প্রতিনিধি এবং প্রশাসনের একাধিক আধিকারিক। বৈঠকে এলপিজি সরবরাহ ও…

Read More

ব্রিগেডে যাওয়ার পথে বাসে ভাঙচুর, রাজনৈতিক উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পাতলি এলাকায় ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের একটি রিজার্ভ বাসে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় বাসের একাধিক কাঁচ ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ব্রিগেড সমাবেশে যোগ দিতে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে একটি বেসরকারি রুটের বাস…

Read More

পুকুরের জলেই ভরসা গ্রামবাসীর, ক্ষোভে ফুঁসছে আদিবাসী পরিবার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– বঞ্চনা নির্মম প্রতিচ্ছবি l গ্রামে বসবাস করে ৫০টি আদিবাসী অধ্যুষিত পরিবার l গ্রামে পানীয় জলের তীব্র সংকট l পরিশুদ্ধ পানীয় জল আনতে বহু দূর এগিয়ে জল আনতে হয় বেশিরভাগ সময় জমিতে জল যাওয়ার সময় জল নিতে হয় আবার কোন সময় পুকুরের জল খেতে হয়। পুকুরের জল দিয়ে রান্নাও করতে হয় পুকুরের জল…

Read More

নকল চেইন রেখে আসল নিয়ে পালানোর চেষ্টা, ধরা পড়লেন অভিযুক্ত।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের সাহেব কাচারি এলাকায় শনিবার দুপুরে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। বেলা একটা নাগাদ ক্রেতা সেজে একটি জুয়েলারি দোকানে প্রবেশ করেন এক মাঝবয়সী মহিলা। সোনার চেইন দেখার নাম করে দোকানদারের নজর এড়িয়ে আসল গয়নাটি নিজের ব্যাগে লুকিয়ে ফেলেন তিনি। পরিবর্তে একটি নকল চেইন টেবিলের ওপর রেখে চম্পট দেওয়ার চেষ্টা করেন।​পুরো বিষয়টি…

Read More

খড়গপুর স্টেশনে ৫০ লক্ষাধিক টাকা উদ্ধার, গ্রেফতার এক ব্যক্তি।

খড়গপুর, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের আগে লক্ষাধিক টাকা উদ্ধারকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে। খড়গপুর স্টেশনের দুই নং প্লাটফর্মে সন্দেহজনক গতিবিধির কারণে এক ব্যক্তিকে শুক্রবার দুপুরে জিআরপি আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসংলগ্নতা থাকায় তার সঙ্গে থাকা কালো ব্যাগ তল্লাশি করে পুলিশ ৫০ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করে। এই…

Read More

কেশপুরে তৃণমূলের কর্মীসভা, ঐক্যের বার্তা নেতৃত্বের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের পাল্টাগড়ে শনিবার সন্ধ্যায় পথসভার আয়োজন করা হয় আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। এই পথসভায় উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ন মন্ডল,পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষী পন্ডিত,অঞ্চল কৃষন ক্ষেতমজুর সেলের সভাপতি মৃনাল কান্তি ঘোষ, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বলরাম নিয়োগী,রাজকুমার মল্লিক,তুহিন শুভ্রা গাতাই,…

Read More

খসলা ইন্দুমতি হাইস্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা, উন্মোচিত রবীন্দ্রনাথের মূর্তি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর খসলা ইন্দুমতি হাইস্কুলের বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয় শনিবার। এই বার্ষিক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ জয়ন্ত কিশোর নন্দী, বিধায়ক তথা প্রতিমন্ত্রীর শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ নির্মল ঘোষ, অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রামচন্দ্র পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এইদিন বার্ষিক সাংস্কৃতিক…

Read More