ত্রিপুরায় নির্যাতিতা গৃহবধূর আর্তনাদ: স্বামীর একাধিক বিয়ে, সন্তানসহ অসহায় আকলিমা থানার দ্বারস্থ।
ত্রিপুরা, নিজস্ব সংবাদদাতা:- ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর ইরানি থানার অধীন পূর্ব ইয়াজে খাওরা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের আকলিমা বেগম ২০২০ সালে ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের রেজাউল হক এর ছেলে জয়দুল হকের সাথে বিবাহে আবদ্ধ হয়েছিল। জয়দুল হক গুয়াহাটিতে সার্কাসের ম্যানেজার হিসাবে কাজ করছে। বর্তমানে গৃহবধূ আকলিমা বেগমের একটি মেয়ে সন্তান রয়েছে, যার বয়স পাঁচ…

