যুবককে আটক করে পুলিশি তল্লাশি, ছটি নামিদামি কোম্পানির মোবাইল ফোন উদ্ধার।
নিজস্ব সংবাদদাতা, মালদা:—-চোরাই মোবাইলসহ গ্রেপ্তার যুবক মানিকচকে।
গোপন সূত্রের খবর পেয়ে মালদা জেলার মানিকচক থানার পুলিশ থানার আইসি সুবীর কর্মকারের নেতৃত্বে এ এস আই পীযুষ মন্ডল সহ পুলিশ কর্মীরা মথুরাপুর হার্ট সংলগ্ন একটি আম বাগানে হানা দেয় যেখানে সন্দেহজনক ভাবে এক যুবক একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিল। যুবককে আটক করে পুলিশ তল্লাশি চালায় তার কাছ থেকে ছটি নামিদামি কোম্পানির মোবাইল ফোন উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান মোবাইলগুলি চুরি করে আনা হয়েছিল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে। ধৃত ব্যাক্তির নাম শ্যামল মন্ডল , বাড়ি মথুরাপুর সুভাষ কলোনি এলাকায়।পুলিশের আরও অনুমান ধৃত ব্যক্তি মোবাইল চুরির চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন। এই ঘটনার পিছনে আরও কারা কারা রয়েছে সে সমস্ত বিষয়ে তদন্ত চালাচ্ছে মানিকচক থানার পুলিশ। মঙ্গলবার যে ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক থানা পুলিশ।

