হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক ও হিলি অবর বিদ্যালয় পরিদর্শক এর নিকট স্মারকলিপি দিল প্রাথমিক শিক্ষকরা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বি এল ও অর্থাৎ বুথ লেভেল অফিসারের কাজে নিয়োগ করার খবর আসার পরেই হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক ও হিলি অবর বিদ্যালয় পরিদর্শক এর নিকট স্মারকলিপি দিল প্রাথমিক শিক্ষকরা। মূলত তাদের দাবি নির্বাচন কমিশন তথা বি এল এর কাজ করার ফলে শিক্ষাক্ষেত্রে পাঠদানে ব্যাপক সমস্যার সৃষ্টি হবে। কারণ সার্কেলের বেশিরভাগ বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা দুই বা তিন। এমত অবস্থায় শিক্ষকদের দুইটি সংগঠনের পক্ষ থেকে বি এল এর কাজ থেকে অব্যাহতির জন্য স্মারকলিপি তুলে দেওয়া হয়,হিলি সমষ্টি উন্নয়নে আধিকারিক চিরঞ্জিত সরকার ও অবর বিদ্যালয়ের পরিদর্শক সুমন সেনগুপ্তের নিকট। শিক্ষকদের দাবি, বর্তমানে অধিকাংশ বিদ্যালয়ে ছাত্রক শিক্ষক অনুপাত সঠিক নেই । সেই কারণে বিদ্যালয় থেকে শিক্ষকদের বি এল ও কাজে নিযুক্ত করলে শিক্ষার্থীদের পঠন পাঠন ব্যাহত হবে । এছাড়া শিক্ষকদের অনুপস্থিতি বা ছুটির ফলে স্কুল পরিচালনার ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন স্কুল কর্তৃপক্ষ বলে তারা জানান। আজ সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এ বিষয়ে হিলি অবর বিদ্যালয় পরিদর্শক সুমন সেনগুপ্ত বলেন, সরকারি নির্দেশিকা মেনেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *