চিকিৎসা ব্যবস্থায় জোরদার পদক্ষেপ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- চিকিৎসা ব্যবস্থায় জোরদার পদক্ষেপ। বালুরঘাট জেলা হাসপাতালে যোগ দিলেন ১৮ জন নতুন চিকিৎসক। রাজ্যের স্বাস্থ্য দফতর নিয়োগপ্রাপ্তদের এই নতুন চিকিৎসকদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছিল।

১০২টি অনুমোদিত পদ থাকলেও প্রায় ৪৫টি চিকিৎসকের পদ ফাঁকা রয়েছে বলুরঘাট হাসপাতালে। বক্ষব্যাধি, অণুজীববিদ্যা ও ফরেনসিক মেডিসিন বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে এতদিন কোনো বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন না।

হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, চিকিৎসকের দীর্ঘদিনের ঘাটতির কথা আমরা রাজ্যকে জানিয়েছিলাম। অবশেষে ১৮ জন চিকিৎসক কাজে যোগ দিয়েছেন এতে পরিষেবার মান অনেকটাই বাড়বে।”

নতুন চিকিৎসকদের মধ্যে রয়েছেন বক্ষব্যাধি, অণুজীববিদ্যা, ফরেনসিক, অ্যানেস্থেসিয়া, ট্রপিক্যাল মেডিসিন, ইমার্জেন্সি মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ইএনটি, মনোরোগ, রেডিওথেরাপি, প্যাথোলজি ও চক্ষুবিভাগের বিশেষজ্ঞরা।

জেলায় বেসরকারি স্বাস্থ্য পরিকাঠামো অপ্রতুল। ফলে এই নিয়োগের খবরে খুশি জেলার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *