মর্মান্তিক ঘটনা, রাজ্য পুলিশের এক কনস্টেবলের পথ দুর্ঘটনায় মৃত্যু।
নিজস্ব সংবাদদাতা, মালদা:- পথ দুর্ঘটনায় মৃত্যু রাজ্য পুলিশের এক কনস্টেবলের। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত কনস্টেবলের নাম বিশ্বজিৎ ঘোষ (৪০)। বাড়ি কালিয়াচকের নাজিরপুর এলাকায়। বর্তমানে তিনি মালদা জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে মোটরবাইক নিয়ে সাহাপুর এলাকায় যাচ্ছিলেন ওই পুলিশকর্মী। অভিযোগ, সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ওই পুলিশকর্মীকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

