ভালোবাসার মানুষের টানে আন্তজাতিক সীমান্তের তারকাটা পেরিয়ে বাংলাদেশে গিয়ে বিজিবি’র হাতে আটক তরুণীর।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – ভালোবাসার মানুকে পেতে দেশ ছেরে সীমান্তের ঐ পারে বাংলাদেশে গিয়েছে এক তরুণী।এই বামনগোলায় ঘটনায় সিনেমার চিত্রকে হার মানে।মলদহের বামনগোলা থানার গোবিন্দপুর মহেষপুর গ্রাম পঞ্চায়েতের তরুণী ভালোবাসার মানুষের টানে আন্তজাতিক সীমান্তের তারকাটা পেরিয়ে বাংলাদেশে গিয়ে বিজিবি’র হাতে আটক তরুণীর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রেমের টানে ঘর ছেড়ে ২১ বছরের তরুণী। মালদা জেলার বামনগোলার ভারত বাংলাদেশ সিমান্তের বিএসএফ জওয়ানদের নজর এড়িয়ে প্রেমিকের বাড়ির উদ্দেশে বাংলাদেশ চলে গিয়েছে।

বিএসএফ এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাহেরকুড়ি সীমান্ত এলাকায় বাংলাদেশের বিজিবি ক্যাম্পের জওয়ানদের হাতে ধরা পড়েছে ওই তরুনী। এনিয়ে গত কয়েকদিন ধরে পরিবারের লোক চিন্তায় পড়েছে।

ওই তরুণীর পরিবারে রয়েছেন বাবা ও মা। বাবা পেশায় পরিযায়ী শ্রমিক। মা গৃহবধূ। বাবা-মায়ের একমাত্র সন্তান এই তরুণী। তিনি কলেজে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করেছে। তার মা জানাচ্ছেন,তরুণীর স্বভাব যথেষ্ট ভালো।বাড়িতে সেভাবে খারাপ কোন কিছু দেখতে পাওয়া যায়নি।কিভাবে বাংলাদেশে পৌঁছালো তা নিয়ে চিন্তায় রয়েছে পরিবার।মেয়েকে কীভাবে ফিরিয়ে আনবেন, তা ভেবেই এখন চিন্তায় ওই তরুণীর বাবা-মা।ওই তরুণী কীভাবে বাংলাদেশি তরুণের প্রেমে পড়ল, তা স্পষ্ট বলতে পারছেন না পরিবারের কেউই।এই ঘটনা নিয়ে একটি মিসিং ডায়েরি করা হয়েছে বামনগোলা থানায়।এখন তাকিয়ে রয়েছে প্রশাসনের সহযোগিতায় তার মেয়েকে ফিরে পেতে।এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু করেছে একে অপরের উপর দায় এরাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *