নতুন মালঞ্চা দক্ষিণপাড়া থেকে নতুন মালঞ্চা দুর্গা মন্দির পর্যন্ত এক পদযাত্রার মাধ্যমে বীর শহীদদের সম্মাননা জানানো হয়।

গাজী নগর, নিজস্ব সংবাদদাতা:-দেশরক্ষার্থে কর্মরত সেনা জওয়ান এবং বীর শহিদদের শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল গাজি নগর মালঞ্চা অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্যা বিউটি দাস এবং তার স্বামী সর্বেশ্বর দাস। নতুন মালঞ্চা দক্ষিণপাড়া থেকে নতুন মালঞ্চা দুর্গা মন্দির পর্যন্ত এক পদযাত্রার মাধ্যমে বীর শহীদদের সম্মাননা জানানো হয়। কর্মসূচিতে কোনরকম দলীয় পতাকা ছিল না। হাতে জাতীয় পতাকা বীর সেনাদের ছবি এবং স্বাধীনতা সংগ্রামীদের ছবি নিয়ে এই শ্রদ্ধার্ঘ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় নতুন মালঞ্চায় । পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শহীদ জওয়ানদের সশ্রদ্ধ প্রণাম জানানো হয় । পাশাপাশি এই কঠিন সময়ে দেশের নিরাপত্তায় নিয়োজিত থাকা জওয়ানদেরকেও অভিভাবাদন জানানো হয়।
বীর জওয়ানদের স্ত্রীর সিতির সিঁদুর কে সামনে রেখে অপারেশনের নাম দেওয়া হয় সিন্দুর।
পথযাত্রায় অংশগ্রহণকারী এবং এলাকাবাসীকে সিন্দুরের তিলক পড়ানো হয়।
বীর শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ফারাক্কা ব্লকের কনভেনার সমীর ঘোষ সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *