কুমারগঞ্জ ব্লকের মাধ্যমিকে নম্বরের ভিত্তিতে সেরা পাঁচজন এবং উচ্চমাধ্যমিকে সেরা ৫ জন কে সংবর্ধনা দেওয়া হয়।
কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি। এদিন কুমারগঞ্জ ব্লকের মাধ্যমিকে নম্বরের ভিত্তিতে সেরা পাঁচজন এবং উচ্চমাধ্যমিকে সেরা ৫ জন কে সংবর্ধনা দেওয়া হয়। ব্লকের মেধাবী এই দশ জনের হাতে ট্রফি ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিনের সম্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাস, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায়, ছাড়াও ব্লক প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
কুমারগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাস জানান, কুমারগঞ্জ ব্লকের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সাফল্যে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি, উচ্চশিক্ষার ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কিভাবে নেয়া উচিত সে বিষয়ে মোটিভেশন করা হয়।
বাইট – শ্রীবাস বিশ্বাস, বিডিও, কুমারগঞ্জ ব্লক।

