পথসভার আয়োজন করে ডিওয়াইএফআই, কড়া ভাষায় ধিক্কার জানান এই বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শিক্ষক ও কর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ ও পথসভার আয়োজন করে ডিওয়াইএফআই। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কড়া ভাষায় ধিক্কার জানান এই বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে। বক্তারা অভিযোগ করেন, সরকার বিরোধী আন্দোলন দমন করতেই পুলিশ এই হামলা চালিয়েছে। তাঁরা প্রশ্ন তোলেন, গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার কি এ রাজ্যে আর নেই?
পথসভা থেকে বিজেপি সরকারের ভূমিকা ও এক কেন্দ্রীয় মন্ত্রীর নাম করে তার চরম ধিক্কার জানানো হয়। বক্তাদের দাবি, এই ধরনের আক্রমণ শুধু গণতন্ত্রকেই নয়, শিক্ষাক্ষেত্রকেও আঘাত করছে।
ডিওয়াইএফআই নেতারা জানান, যতদিন না এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি হয়, ততদিন আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *