লোক আদালত বসল মালদা জেলা আদালত চত্বরে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার মালদায় বসল চলতি বছরের দ্বিতীয় লোক আদালতের আসর। এদিন লোক আদালত বসে মালদা জেলা আদালত চত্বরে। লোক আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলা মিলিয়ে মোট ৬৫৭৬টি মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হয়। এই প্রসঙ্গে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব প্রিয়াংকা বোস জানান, লোক আদালত আইনি সমস্যা সমাধানের একটি বিকল্প উপায়। যেখানে আইনজীবি ছাড়াই সাধারণ মানুষের নিজেদের আইনি সমস্যার কথা আদালতের সামনে তুলে ধরতে পারেন। লোক আদালতে জমিজমা, উচ্ছেদ, বিবাহজনিত সমস্যা, ইলেকট্রিক বিল, ব্যাঙ্ক সহ বিভিন্ন ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি হয়। সেই নিষ্পত্তির জন্য আজ দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে মোট ৬৫৭৬টি মামলা নিষ্পত্তির জন্য লোক আদালতে পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *