গাড়ি থেকে উদ্ধার হলো দুই বস্তা ভর্তি ৬৭ কেজি গাঁজা বেলডাঙা থানার ভাবতায়।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- গতকাল শুক্রবার মুর্শিদাবাদ এর বেলডাঙা থানার ভাবতা বাজার এলাকায় একটি চার চাকা আটক করে উদ্ধার হয় ৬৭ কেজি গাজা সহ আটক ২। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত আটটা নাগাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে একটি প্রাইভেট চারচাকা গাড়িতে করে দুই যুবক কলকাতার দিকে যাচ্ছিলো। এমতাবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ নাকা চেকিং করে। নাকা চেকিং করার সময় সন্দেহজনকভাবে একটি চার চাকা প্রাইভেট গাড়ি তল্লাশি চালায় পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয় দুই বস্তা ভর্তি ৬৭ কেজি গাঁজা বেলডাঙা থানার ভাবতায়। , ঘটনা স্থল থেকে গাঁজাগুলি সিজ করে এবং দুজনকে আটক করে নিয়ে যায় থানায়। আটক দুইজন নাম মোঃ সুজন ২৮, মোঃ মনু ২৬ , তাদের বাড়ি শিলিগুড়ি বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *