দিন রাত সারাক্ষণ ধরে চলাচল করা ট্রাক্টারের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ট্রাক্টারের দৌরাত্ম্যের প্রতিবাদে ট্রাক্টার আটকে রাস্তা অবরোধ এলাকার মহিলাদের। ঘটনায় উত্তেজনা বালুরঘাট ব্লকের হাজিপুর কিষাণ মান্ডি এলাকায়।
ওই এলাকায় রয়েছে বেশকিছু ইট ভাটা। সেখান থেকেই বালুরঘাট ও আশপাশের এলাকার ইট সাপ্লাই করা হয়। অভিযোগ, দিনরাতে শতাধিক বার ট্রাক্টর যাতায়াত করে ওই রাস্তা দিয়ে। এদিকে সেই রাস্তার দুধারে রয়েছে জনবসতি। কিন্ত দিন রাত সারাক্ষণ ধরে চলাচল করা ট্রাক্টারের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। পথ দূর্ঘটনা তো বটে, ট্রাক্টারে চাকায় উড়া ধুলোবালিতে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে সেখানকার বাসিন্দাদের। সারাক্ষণ ট্রাক্টার চলাচলের ওপর নিয়ন্ত্রণ-এর দাবিতে বহুবার সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। কিন্ত সুরাহা না হওয়ায় এবার প্রতিবাদে নামলেন এলাকার বাসিন্দারা। এদিন দুপুরে ভাটা থেকে বের হওয়া ইট ভর্তি ট্রাক্টার আটকে চলে মহিলাদের বিক্ষোভ। পরে ভাটা কর্তৃপক্ষর আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *